নিজস্ব প্রতিনিধি , লন্ডন - প্রিমিয়ার লিগে এভারটনের কাছে হারল ম্যানচেস্টার ইউনাইটেড। তাও আবার দশজনের বিপক্ষের বিরুদ্ধে। বিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে বচসা তো ঠিক আছে তবে সতীর্থের সঙ্গে ঝামেলা করে তার গালে সপাটে চড়। হ্যাঁ , এমনই করলেন সেনেগালের ফুটবলার এদ্রিশা গানা গুয়ে। ভুলের জেরে লাল কার্ড দেখে মাঠের বাইরে যান। সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ইউনাইটেড। ০-১ ব্যবধানে পরাস্ত হন ব্রুনো ফার্নান্দেজরা।
ম্যাচের ১২ মিনিটের মাথায় নিজেদের বক্সে একটি বল বিপদ মুক্ত করেন গুয়ে। কিন্তু তারপরই বিপজ্জনক ব্যাক পাস করেন। যেখান থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সামনে গোলের সুযোগ চলে এসেছিল। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। তবে সেই ভুল পাস নিয়ে গায়ার সঙ্গে বচসা বাঁধে মাইকেল কিনের। কেন তিনি বলটা ধরতে আসেননি, প্রশ্ন ছুঁড়ে দেন গুয়ে।মাঠের মধ্যেই চিৎকার করতে থাকেন সেনেগালের ফুটবলার। তারপরই রেগে গিয়ে কিনের গালের চড় মারেন। পাল্টা কিনও মারতে গেলে এভারটনের গোলরক্ষক জর্ডন পিকফোর্ড তাকে সরিয়ে দেন। এরপর রেফারি লাল কার্ড দেখান তাকে। মাঠের বাইরে যান তিনি।
বলাবাহুল্য , পুরো ম্যাচটাই ১০ জন নিয়ে খেলে ইউনাইটেড। তবুও ঘরের মাঠে ফায়দা তুলতে পারেনি রেড ডেভিলসরা। প্রথমার্ধের ২৯ মিনিটে দুরন্ত শটে গোল করেন ড্যুসবেরি-হল। সেই গোল শোধ করতে ব্যর্থ ম্যানচেস্টার ইউনাইটেড। একাধিক আক্রমণ সানালেও বারংবার তাদের ফিরিয়ে দেয় জর্ডন পিকফোর্ড। যদিও ম্যাচের পর তার আচরণের জন্য ক্ষমা চেয়েছেন গুয়ে। ১২ ম্যাচে ৫ টি জয়ের সঙ্গে ১০ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের