নিজস্ব প্রতিনিধি , লন্ডন - চলতি প্রিমিয়ার লিগ মরশুমে লাগাতার ভাল প্রদর্শন করে চলেছে আর্সেনাল। টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলেন গ্যাব্রিয়েল মার্টিনেলিরা। ৪-১ গোলে জয়লাভ করল আর্সেনাল। জোড়া গোল করেছেন এজে ও গাইকোরেস।
বিপক্ষের ঘরের মাঠে শুরু থেকেই জাঁকিয়ে বসে আর্সেনাল। একের পর আক্রমণ তুলে আনছিল তারা। ম্যাচের ৩২ মিনিটের মাথায় সাকার মাইনাস থেকে জালে বল জড়িয়ে দেন এবরেচি এজে। এর ঠিক ২ মিনিটের বাঁপ্রান্ত থেকে বল নিয়ে উঠে গোল করেন র্যান্ডাল কলো মুয়ানি। এরপর আরও আক্রমণ করলেও প্রথমার্ধে আর গোলের দেখা মেলেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্সেনালের হয়ে ব্যবধান বাড়ান গাইকোরেস। বক্সের ঠিক বাইরে থাকে সুন্দর ফিনেস মের গোল করেন তিনি। গোলরক্ষকের কাছে কোনোই সুযোগ ছিল না বলটি আটকানোর। এরপর ৬২ মিনিটের মাথায় সাকাকে কোনোভাবে আটকে দিলেও বল গিয়ে পড়ে এজের পায়ে। সেখানে ফাঁকা জালে বল জড়িয়ে দেন তিনি। একটি গোললাইন সেভ করেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। এরপর আর তেমন সুযোগই পাচ্ছিল না আয়োজক শিবির। ম্যাচের সংযুক্তি সময়ে গিয়ে নিজের দ্বিতীয় গোলটি করে বিপক্ষের কফিনে শেষ পেরেক পুঁতে দেন গাইকোরেস।
বর্তমানে ২৮ টি ম্যাচ খেলে ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল। ম্যানচেস্টার সিটি খেলেছে ২৭ টি। পয়েন্ট ৫৬। পরের ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট হবে ৫৯। সেক্ষেত্রে পরের ম্যাচটি সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনও অবধি মাত্র ৩ টি ম্যাচ হেরেছে আর্সেনাল। সিটি হেরেছে ৫ টি। সেখানেই কিছুটা পিছিয়ে পড়েছে তারা। তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ২৭ ম্যাচ খেলে ৫১। তাই তাদেরও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে মূল লড়াই এখন আর্সেনাল ও সিটির মধ্যে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের