নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে প্রচারপর্বে এন্টালিতে ফের উত্তেজনা। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচার ঘিরে ইএম বাইপাসের ধাপায় তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
মঙ্গলবার প্রচারে বেরিয়ে ধাপা এলাকায় যান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। অভিযোগ, তিনি এলাকায় পৌঁছতেই একদল তাকে ও তার সমর্থকদের বাধা দেয়। শুরু হয় ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগানের পালটা স্লোগান, যা দ্রুতই উত্তেজনা ছড়িয়ে দেয় এলাকায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় এবং দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলে।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপিই অশান্তি উসকে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। ইতিমধ্যেই, এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের