নিজস্ব প্রতিনিধি , হুগলী - প্রিয় সাইকেলকে একমাত্র সঙ্গী করে উত্তর থেকে দক্ষিণ হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুভজিৎ পৌঁছেছে ভারতের শেষ প্রান্ত কন্যাকুমারীতে। ইচ্ছাশক্তি, অদম্য মনোবল আর গভীর বিশ্বাস থাকলে যে সাধারণ মানুষও অসাধারণ কীর্তি গড়ে তুলতে পারে তারই জ্বলন্ত উদাহরণ তৈরি করলেন চুঁচুড়ার যুবক শুভজিৎ দাস। এই দুঃসাহসিক যাত্রা আজ শুধু শুভজিতের ব্যক্তিগত সাফল্য নয়, বরং রাজ্যের অসংখ্য যুবকের কাছে অনুপ্রেরণার এক দৃষ্টান্ত।
স্থানীয় সূত্রের খবর , দরিদ্র পরিবারের সন্তান শুভজিৎ দাস। মা, বাবা আর ভাইকে নিয়েই তার সংসার। গত ১০ নভেম্বর ভারতের শেষ প্রান্তে পৌঁছানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেন চুঁচুড়ার এই যুবক। সাইকেল নিয়েই তিনি প্রথমে পুরী, তারপর অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন, রামেশ্বরম হয়ে অবশেষে ৩২ দিনের মাথায় পৌঁছে যান ভারতের শেষ সীমান্ত কন্যাকুমারীতে। তবে, এই সাফল্য শুভজিতের জীবনে প্রথম নয়। এর আগেও তিনি উত্তর ভারতের পবিত্র তীর্থস্থান কেদারনাথ দর্শন করেছেন সাইকেলেই। দীর্ঘ ৩৮ দিনের মাথায় বৃহস্পতিবার শুভজিতের ঘরে ফেরা। প্রিয়জনকে ফিরে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত গোটা এলাকা।

শুভজিৎ দাস জানিয়েছেন, "ছোটবেলা থেকেই নিজের উপর একটা বিশ্বাস ছিল। আগেও কেদারনাথ সাইকেলে গিয়েছিলাম। তখনই মনে হয়েছিল এবার দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাবো। মহাদেবের উপর ভরসা রেখেই কন্যাকুমারী যাওয়ার সিদ্ধান্ত নিই। এছাড়াও চারিদিকে গাছ কাটা হচ্ছে তার জন্য আমি গাছ লাগানোর বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিই। এমনিতে রাস্তায় কোন অসুবিধা হয়নি। অনেক মানুষ আমায় সাহায্য করেছিল কিন্তু তামিলনাড়ুতে গিয়ে একটু সমস্যার মধ্যে পড়েছিলাম। তবে পুরো যাত্রাপথে মহাদেব আমায় সাহায্য করেছে।"
শুভজিতের মা প্রতিমা দাস জানিয়েছেন, "প্রত্যেকদিনই ছেলের জন্য চিন্তা হতো, ভয় লাগত। কদিন ফোনে না পেয়ে খুব দুশ্চিন্তা হচ্ছিল। পরে খবর পেয়ে একটু শান্ত হই। আজ ছেলে সুস্থভাবে ফিরে এসেছে, এটাই সবচেয়ে বড় আনন্দ। ভবিষ্যতে আবার কোথাও যেতে চাইলে অবশ্যইও আমরা সবাই ওর পাশে থাকব। ঈশ্বর ওকে ভালো রাখুক এই প্রার্থনাই করি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের