নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ২৫ বছরের অপেক্ষার অবসান। গোটা টুর্নামেন্টে ভারত যে লড়াই করেছে তা কুর্নিশ জানানোর মত। ইংল্যান্ড , অস্ট্রেলিয়া , দক্ষিণ আফ্রিকার কাছে গ্রুপ পর্বে হেরেও বিশ্বকাপের খেতাব নিশ্চিত করেছেন স্মৃতি মন্দানারা। ম্যাচ শেষে শুভেচ্ছাবার্তায় ভরে গেছে ভারতীয় দল। চারিদিকে শুধুই খুশির জোয়ার। ছেলেদের মত মেয়েরাও পেরেছে। গোটা বিশ্বজয় করেছেন দীপ্তি শর্মারা। ম্যাচ শেষেই হরমনদের অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "বিশ্বকাপ ফাইনালে উইমেন ইন ব্লুয়ের অসাধারণ জয়ে আজ গোটা দেশ গর্বিত। যে লড়াই ও কর্তৃত্ব তারা গোটা টুর্নামেন্ট জুড়ে দেখিয়েছে, তা তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। তোমরা প্রমাণ করেছ যে তোমরা বিশ্বমানের দল এবং তোমরা কিছু অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছ। তোমরা আমাদের হিরো। ভবিষ্যতে আরও জয় আসুক। আমরা তোমাদের পাশে আছি।"
উল্লেখ্য , দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত। অর্ধ শতরান করেন শেফালী ভার্মা , দীপ্তি শর্মা। বোলিংয়েও অসাধারণ প্রদর্শন করেন দীপ্তি। ৫ উইকেট খাতায় তোলেন তিনি। এমনকি বিজয়ী উইকেটও আসে তারই হাত থেকে। এককথায় গোটা ফাইনালে রাজ করেছেন দীপ্তি। ২৭ বল বাকি থাকতে ৫২ রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারত।
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের