নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রঞ্জি ট্রফির ম্যাচে নজির মেঘালয়ের ব্যাটার আকাশ কুমার চৌধরির। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকালেন তিনি। পরপর আট বলে আটটি ছক্কা হাঁকালেন আকাশ। তরুণ ব্যাটারের দৌলতেই ৬৫০ রানের গণ্ডি টপকালো মেঘালয়।
আট নম্বরে ব্যাট করতে নেমে প্রথম তিন বলে দু’টি সিঙ্গলস নেন আকাশ। তারপর ১২৬ তম ওভারে বল করতে আসেন অরুণাচলের স্পিনার লিমারI দাবি। ওই ওভারেই তাণ্ডব দেখান আকাশ। এক ওভারে পরপর ৬ বলে ৬টি ছক্কা হাঁকান। পরের দুটি বলেও ছক্কা। ১১ বলে অর্ধ শতরান পূরণ করেন আকাশ। কোনও প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড।
নজির গড়ে উচ্ছ্বসিত আকাশ। তিনি বলেন , "কোনও রেকর্ডের কথা মাথায় নিয়ে নামিনি। দলের নির্দেশ ছিল চালিয়ে খেলতে হবে। সেভাবেই করেছি। টি ব্রেকের পর বোর্ডের প্রতিনিধিরা ড্রেসিংরুমে এসে বিশ্বরেকর্ডের কথা জানায়। প্রথম তিনটে ছয় মারার পর মনে হয়েছিল ছ’টাও মারতে পারব। তবে টানা আটটা হয়ে যাবে ভাবিনি। আমার উপর দ্রুত রান তোলার দায়িত্ব দেওয়া হয়। যাতে আমরা দ্রুত ডিক্লেয়ার দিতে পারি। শেষ ম্যাচে বিহারের সঙ্গেও হাফ সেঞ্চুরি করেছি। সেখান থেকেই আত্মবিশ্বাস পেয়েছি।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের