নিউজ ডেস্ক - গত ১১ই জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। আগামী ১৪ই জুন গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচেই কঠিন পরিস্থিতির মুখে ব্রাজিল। দলের তারকা ফরোয়ার্ড নেইমারের মাঠে নামা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। পরবর্তি হাইতি এবং স্কটল্যান্ডের ম্যাচে কতটা সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন তারও কোনো নিশ্চয়তা নেই।

বিশ্বকাপ শুরুর আগেই নেইমারের দলে সুযোগ পাওয়া নিয়েই প্রবল সংশয় ছিল। তিনি চোটের কারণে বহুদিন ভুগছিলেন, এমনকি তার চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে দেশের জার্সিতে দেখা যায়নি তাকে। ফিটনেসের সমস্যা থাকা সত্তেও জাতীয় দলে ডাক পান তারকা ফুটবলার নেইমার। তবে বিশ্বকাপের অনুশীলনে দেখা যায়নি তাকে। এর জেরে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামতে পারছেন না বলেই জানিয়েছেন ব্রাজিলের কোচ।

নেইমারের চোট প্রসঙ্গে ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তি জানান , যত দ্রুত সম্ভব পুরোপুরি ফিট হয়ে ওঠার জন্য নেইমার কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি আগামী সপ্তাহেই নেইমার অনুশীলনে ফিরতে পারবে। বিশ্বকাপের মত এমন বড়ো টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচ গুলিতে মাঠে না নামলেও ,পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে দলে ফেরানো দরকার। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে Group F -এ ১৯ সে জুন হাইতি এবং ২৪ সে জুন স্কটল্যান্ডের বিপক্ষেও খেলবে ব্রাজিল। তবে এই ম্যাচগুলোর কোনোটিতেই নেইমারকে পাওয়া যাবে কি না, সে বিষয়ে গভীর আশঙ্কা রয়েছে। নেইমারের প্রভাব কেবল মাঠের পারফরম্যান্সেই সীমাবদ্ধ নয়। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে থাকা দলের জন্য তার অভিজ্ঞতা অত্যন্ত জরুরী।
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে
ডিআর কঙ্গোর বিরুদ্ধে গোল করলেই বিশ্বকাপের ছয়টি আলাদা আসরে গোল করা প্রথম ফুটবলার হবেন রোনাল্ডো
কোল্লামে ব্রাজিল সমর্থকদের অভিযোগ, পতাকা টাঙানো নিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
ছোটবেলার স্মৃতি ভোলেননি ফরাসি ডিফেন্ডার। জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ খেলতে নেমে ফিরিয়ে দিলেন শিকড়ের ঋণ
একানা স্টেডিয়ামে ভারতীয় ব্যাটারদের দাপট
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...