নিজস্ব প্রতিনিধি , লিসবন - নেইমার জুনিয়রের পর সংশয় বেড়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে। বিশ্বকাপের আগে ফ্রেন্ডলি ম্যাচে তাকে ছাড়াই দল ঘোষণা করেছে পর্তুগাল। সৌদি লিগের একটি ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে তার। যদিও চূড়ান্ত দল ঘোষণা এখনও হয়নি। কোচ রবার্তো মার্টিনেজ আগেই জানিয়েছিলেন , অযথা ফ্রেন্ডলি ম্যাচে ক্রিস্টিয়ানোকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ তিনি। তবুও সমর্থকদের মধ্যে তাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ , এটাই রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। এবার চোট নিয়ে সমর্থকদের আশ্বস্ত করলেন খোদ পর্তুগিজ তারকা।
মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জিমের ছবি পোস্ট করেন রোনাল্ডো। বুঝিয়ে দেন এই বয়সেও তরুণ তারকাদের থেকেও কতটা ফিট তিনি। তেমনই জিমের একটি ছবি পোস্ট করেছেন রোনাল্ডো। যার ক্যাপশনে সমর্থকদের নিশ্চিন্ত করতে তিনি লিখেছেন , "প্রতিদিন উন্নতি করছি।" সেই পোস্টে কমেন্ট করতে ভোলেননি অনুরাগীরা।
পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন , "বিশ্বকাপ নিয়ে রোনাল্ডোর কোনো সংশয় নেই। এটা সামান্য পেশীর চোট।আমরা মনে করি সে এক বা দুই সপ্তাহের মধ্যে ফিরতে পারবে। এই মরশুমে ক্রিস্টিয়ানো শারীরিকভাবে যা কিছু করেছে, তাতেই বোঝা যায় যে সে দারুণ ফিট আছে। বার্নাডো সিলভার বিষয়টি একটি কৌশলগত সিদ্ধান্ত যা ক্লাবের দেওয়া ডাক্তারি তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।"
এটাই রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। এরপর হয়তো চাইলেও আর টেক্কা দিতে পারবেন না। বয়সের জেরে আর তার খেলা সম্ভব হয়ে উঠবেনা। সবকিছুরই একটা শেষ আছে। এই শেষটা স্মরণীয় করে রাখতে চান রোনাল্ডো। ক্লাবের হয়ে একগুচ্ছ ট্রফি জয়ের পর এবার দেশের হয়ে শেষবার বিশ্বকাপ জয়ের আশায় ঝাঁপাতে চলেছেন। ন্যাশনস লিগ , ইউরো কাপ জিতলেও বিশ্বকাপের স্বপ্ন এখনও অবধি স্বপ্নই রয়ে গেছে তার। তাই নিজেকে পুরোদমে প্রস্তুত রাখতে চাইছেন পর্তুগিজ তারকা। গোল , অ্যাসিস্ট সবই করছেন। প্রতিটি ম্যাচে নিজেকে উন্নত করছেন। ঠিক তেমনই চোটের পর বুঝিয়ে দিলেন প্রতিদিন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রোনাল্ডো।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের