নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে ৪৮ রানে জয় পেয়েছে ভারত। নেপথ্যে অভিষেক শর্মা , রিঙ্কু সিং। দলে ফিরেই ফের নজর কাড়লেন রিঙ্কু। তবুও আফসোস কমছে না বিধ্বংসী ফিনিশারের। ম্যাচের একটি ছোট্ট ভুলে নিজের ওপর অসন্তুষ্ট ভারতীয় ব্যাটার।
নাগপুরে ২০ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেছেন রিঙ্কু সিং। ড্যারেল মিচেলকে শেষ ওভারে ধরাশায়ী করে দিয়েছেন তিনি। তবে একটি ক্যাচ ফেলে মন খারাপ রিঙ্কুর। যদিও বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় দারুণ ছিলেন তিনি। ঝাঁপিয়ে বেশ কয়েটি চার বাঁচিয়েছেন তিনি। এক বার লাফিয়ে আটকেছেন নিশ্চিত ছক্কা। এরপরই মন খারাপ তার।
ফিল্ডার হিসেবে রিঙ্কু সিং ভীষণই দক্ষ। ক্যাচ ফস্কাতে দেখা যায় না। ম্যাচে নিজের সবটা উজাড় করে দেন। তাই ক্যাচ ফস্কানোর বিষয়টা মেনে নিতে পারছেন না।ক্যাচ নিয়ে রিঙ্কু বলেন , "শিশিরের জন্য কোনও সমস্যা হয়নি। আলোর জন্যও সে রকম সমস্যা হচ্ছিল না। তার পরেও ক্যাচটা ধরতে পারলাম না। খুব খারাপ লাগছে। আফসোস হচ্ছে।"
নিজের সুযোগ নিয়ে রিঙ্কু বলেন , "ধারাবাহিক ভাবে সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু নিজেকে তৈরি রেখেছিলাম। জানতাম, যে দিন সুযোগ আসবে কাজে লাগাতে হবে। এই ম্যাচে সেটাই করেছি। শুরুতে দৌড়ে রান নিয়ে পরের দিকে হাত খুলেছি। গৌতি ভাই আমাদের চালিয়ে খেলতে বলে। সেটাই করার চেষ্টা করেছি। বিশ্বকাপে সুযোগ পেলে এ ভাবেই খেলব।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের