নিজস্ব প্রতিনিধি , মুম্বই - শেষরক্ষা হয়নি। বলিউডের এক স্বর্ণময় যুগের অবসান হয়েছে সোমবার। প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারতবর্ষ। অভিনেতাকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর সহ প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।"
সচিন তেন্ডুলকর লিখেছেন , "অন্য অনেকের মতোই, আমিও ধর্মেন্দ্রজির প্রতি তাৎক্ষণিকভাবে অনুরাগী হয়ে পড়েছিলাম। যিনি অভিনেতা ছিলেন তাঁর বহুমুখী প্রতিভার মাধ্যমে আমাদের বিনোদন দিয়েছিলেন। পর্দার বাইরে সেই বন্ধন আরও দৃঢ় হয়ে ওঠে যখন আমি তাঁর সাথে দেখা করতাম। তাঁর শক্তি অবিশ্বাস্যভাবে সংক্রামক ছিল।তিনি সর্বদা আমাকে বলতেন, 'তুমকো দেখকার এক কিলো খুন বড় জাতা হ্যায় মেরা।' তাঁর মধ্যে এক অনায়াস উষ্ণতা ছিল, যার ফলে তাঁর চারপাশের সকলেই মূল্যবান ও বিশেষ বোধ করতেন। তিনি যে ব্যক্তি ছিলেন তার ভক্ত না হওয়া অসম্ভব ছিল। আজ, তাঁর চলে যাওয়ায় আমার হৃদয় ভারী হয়ে উঠছে। অ্যাইসা লাগাতা হ্যায় জৈসে মেরা ১০ কিলো খুন কাম হো গয়া হ্যায়। আপনাকে মিস করব।"
বিরাট সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন , "আজ, আমরা ভারতীয় চলচ্চিত্রের একজন কিংবদন্তিকে হারালাম, যিনি তার মনোমুগ্ধকর প্রতিভা এবং মন জয় করেছিলেন। একজন সত্যিকারের আইকন যিনি তাকে দেখেছেন এমন সকলকে অনুপ্রাণিত করেছিলেন। এই কঠিন সময়ে পরিবারটি শক্তি পাক। পুরো পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।"
পবন অংশ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে ধর্মেন্দ্রর। যেখানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন , আমির খান , সালমান খান , অভিষেক বচ্চন , রনবীর সিং , দীপিকা পাডুকোনরা। কড়া নিরাপত্তার বেড়াজালে শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর। বর্ষীয়ান অভিনেতার উদ্দেশ্যে শোক প্রকাশ করেছেন বিনোদন জগৎ থেকে শুরু করে রাজনৈতিক মহলের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গরা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের