নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজোর আগেই শহরের রাস্তাঘাট ঝকঝকে রাখার তাগিদে শহরের বিভিন্ন এলাকায় পরিদর্শনে বেরোলেন মেয়র ফিরহাদ হাকিম। তবে সরেজমিনে ঘুরে স্থানীয়দের ক্ষোভের মুখেও পড়তে হলো তাকে। পুজোর পরেই রাস্তার বেহাল দশা নিয়ে মেয়রের সামনে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা।
সূত্রের খবর, শুক্রবার মেয়র ১৬ নম্বর বরোর অন্তর্গত একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বেহালা জেমস লং সরণি, শখেরবাজার মতিলাল গুপ্ত রোড, হরিদেবপুর মহাত্মা গান্ধী রোড-সহ মোট ১৩৫টি রাস্তার কাজ খতিয়ে দেখেন। তবে পরিদর্শনের সময়ই স্থানীয়রা সরাসরি ক্ষোভ উগরে দেন মেয়রের সামনে। তাদের অভিযোগ, পুজোর আগে রাস্তা ঠিক হয়, কিন্তু কিছু মাসের মধ্যেই আবার ভেঙে পড়ে।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, গত বছর পুজোয় সময় যেমন ছিল, এখনও তাই। রাস্তার কাজ হয়, আবার ভেঙেও যায়। সামনের বছর পুজো এলেই আবার কাজ হবে। কেউ কেউ তুলনা টানেন বাঁকুড়ার সঙ্গে, যেখানে রাস্তাঘাট অনেক ভাল। এই প্রশ্নে খানিকটা অস্বস্তিতে পড়েন মেয়র ফিরহাদ হাকিম।
এই বিষয়ে আশ্বাস দিয়ে মেয়র জানান, 'পুজোর আগে কলকাতার রাস্তা গুলোর অবস্থা কিরকম সেটা দেখার জন্য আসা। অনেকদিন ধরেই একটা অভিযোগ ছিল কেআইপির যেখানে কাজ হচ্ছে সেই রাস্তাগুলোর অবস্থা খারাপ। তবে বর্তমানে কেআইপি ও রোডস মিলিতভাবে মেরামত করেছে, ফলে বেশিরভাগ রাস্তাই এখন ভাল অবস্থায় রয়েছে। বাকি যেই রাস্তাগুলোর অবস্থা খারাপ আছে সেগুলো দ্রুত মেরামত হবে।'
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের