নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পুলিশের হেফাজতে বন্দি অবস্থায় ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। সাত দিন পর কফিনবন্দি দেহ বাড়িতে পৌঁছাল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসনাবাদ এলাকায়। এ বিষয়ে পুলিশ বা প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে , দেবানন্দ সানা হাসনাবাদ রেলগেট সংলগ্ন রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা। প্রায় ১৫-১৬ বছর ধরে গোয়ায় কাজ করে সংসার চালাতেন তিনি। ২৩ ডিসেম্বর মঙ্গলবার প্রতিদিনের মতো কাজে যাওয়ার আগে মায়ের সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল।

পরবর্তী সময়ে, দুপুরে বন্ধুদের মারফত পরিবার জানতে পারে ভাস্কো-ডা-গামা থানার পুলিশ দেবানন্দকে আটক করেছে। তবে কারণ জানা যায়নি। পরদিন সকালে গোয়ার একটি হাসপাতাল থেকে পরিবারকে জানানো হয়, ছেলে সেখানে ভর্তি, কেউ যেন পৌঁছায়। আর্থিক সীমাবদ্ধতার কারণে পরিবারের পক্ষে গোয়ায় পৌঁছানো সম্ভব হয়নি।
এরপর শুক্রবার হাসপাতাল থেকে নিশ্চিতভাবে জানানো হয়, দেবানন্দ আর বেঁচে নেই। একমাত্র উপার্জনকারী হারানো পরিবারকে কার্যত দিশাহীন করে তোলে। পরে স্থানীয় কাউন্সিলর সুনীল সরদারের সাহায্য, প্রশাসনিক সমন্বয়ে দেহ এক সপ্তাহ পর বাড়িতে পৌঁছায়।
এ প্রসঙ্গে নিহতের মা জানান, 'পুলিশ হেফাজতে থাকাকালীন কীভাবে সুস্থ ছেলে মারা গেল? ওকে নিশ্চয় হত্যা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, সঠিক তদন্ত হোক। দোষীদের কঠোর শাস্তি চাই। আমরা গরিব, কিন্তু ন্যায় পাওয়া আমাদের অধিকার'।
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা