নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিশ্বকাপের জন্য যখন জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন , ঠিক তখনই মনে ভেঙেছে রোহিত শর্মার। অস্ট্রেলিয়া সফরের দলে রয়েছেন রোহিত শর্মা তবে অধিনায়কত্ব থেকে তাকে ছেঁটে ফেলা হয়েছে। সবকিছুই তো ঠিকঠাক চলছিল , এর মাঝে কেন রোহিতকে সরিয়ে দেওয়া হল? এই নিয়ে প্রশ্ন তুঙ্গে। সকলকে প্রমাণ করার দৌড়ে যখন নেমেছেন রোহিত তখনই এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অনেকেই। আবার অনেকে বলছেন অধিনায়কের পদ থেকে সরলেও দল থেকে ছিটকে যাবেন না। বরং খোলা মনে খেলতে পারবেন। এই নিয়ে এবার মুখ খুললেন অজিত আগরকর।
আগরকর বলেছেন , "তিন ফরম্যাটেই তিন জন আলাদা আলাদা অধিনায়ক রাখা সম্ভব নয়। এটা দলের জন্য যেমন ভাল নয়, তেমনই কোচের জন্যও সমস্যা তৈরি করে। আমরা পরের বিশ্বকাপের কথা ভেবেছি। রোহিতকে সরানোর এটাও একটা কারণ। এখন এক দিনের ক্রিকেট বেশি হয় না। দু’বছর অনেক সময় মনে হতে পারে। কিন্তু আসলে তা নয়। বেশি ম্যাচ পাওয়া যাবে না। শুভমনকে তাই এখনই দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে ও দল তৈরি করে নিতে কিছুটা সময় পায়। যেমন সূর্যকুমার যাদবকেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দু’বছর আগে দায়িত্ব দেওয়া হয়েছিল। দল গুছিয়ে নেওয়ার সময় দেওয়া উচিত।"
আগরকর আরও বলেছেন, "রোহিতের সঙ্গে আমার কথা হয়েছে। এমন নয়, যে না জানিয়েই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল। তবে বিরাট রোহিত বিশ্বকাপ খেলবে কি না, সেটা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়। ওদের ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা নেই। দু’জনেই ফিটনেস পরীক্ষায় পাশ করেছে। বাকিটা সময়ের অপেক্ষা।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের