নিজস্ব প্রতিনিধি, রাজকোট - প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারার পরিবারে শোকের ছায়া। আত্মহত্যা করলেন তাঁর শ্যালক জিত পাবরি। তাঁর আত্মহত্যার নেপথ্যে ধর্ষণের অভিযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমদানি-রফতানির ব্যবসা করতেন জিত।
সূত্রের খবর, রাজকোটে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন জিত পাবরি। তড়ঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মালব্যনগর থানার পুলিশ। কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ।
বুধবার সকালে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় শ্যালকের আত্মহত্যার খবর পান পূজারা। আত্মহত্যার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মালব্যনগর থানার পুলিশ। তদন্তে জানা যায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর জিত পাবরির বিরুদ্ধে ধর্ষণ এবং অত্যাচারের অভিযোগ তোলেন তাঁরই প্রাক্তন বাগদত্তা। এই মামলায় আগাম জামিন পেয়েছিলেন জিত। তবে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। প্রাথমিকভাবে অনুমান, মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন জিত।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের