নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারত পাকিস্তান সম্পর্কের যা অবস্থা তাতে দুই দেশেই দুই দেশকে দেখতে সহ্য করতে পারছেনা। দীর্ঘ টালবাহানার পর অবশেষে ভারতের সঙ্গে ম্যাচ খেলে চুনকালি মাখিয়েছে পাকিস্তান। তবে সেসব এখন অতীত। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক যেভাবে ক্রমশ খারাপ হচ্ছে তার সরাসরি প্রভাব পড়ছে ক্রিকেটে। কারণ , আইসিসির দুটি বড় প্রতিযোগিতা আয়োজনের সুযোগ হাতছাড়া হতে পারে ভারতের। অস্ট্রেলিয়ার সংবাদপত্র ‘দ্য এজ’ এই বিষয়ে নিশ্চিত করেছে।
ভারত - পাকিস্তান আইসিসির সঙ্গে একটি চুক্তি করে রেখেছে আগে থেকেই। যেখানে বহুদেশীয় প্রতিযোগিতায় কোনও দেশই একে অপরের দেশে গিয়ে খেলবে না। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি ভারত। এরপরেই এই চুক্তি হয়েছিল। আপাতত ২০২৭ সাল পর্যন্ত এই চুক্তি স্থায়ী। তবে পরিস্থিতির যা অবস্থা তাতে ২০২৭ সালের পরও আরও কয়েক বছর এমনই থাকতে পারে চুক্তি।
অস্ট্রেলিয়ার সংবাদপত্র জানিয়েছে , এমতাবস্থায় ভারতকে আইসিসি টুর্নামেন্টের দায়িত্ব দেওয়া ভীষণই কঠিন। তেমন হলে সবার আগে নাম থাকবে অস্ট্রেলিয়ার। ২০১৫ , ২০২২ সালে এর আগে সফলভাবে বিশ্বকাপ আয়োজন করেছে অস্ট্রেলিয়া। ভারত বনাম পাকিস্তান ম্যাচটির জন্য দু’দলকে অতিরিক্ত যাতায়াত করতে হচ্ছে। নতুন করে হোটেলের ব্যবস্থা করতে হচ্ছে। এসবের ফলে খরচও বাড়ছে।
এখন আবার পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। তারাও নতুন নাটক শুরু করে নিরপক্ষ দেশ চাইছে। আইসিসি হয়তো সেই জটিলতা চাইছেনা। তাই ভারত থেকে সরতে পারে আইসিসি প্রতিযোগিতা। আবার , ভারতে খেলা হলে নিঃসন্দেহে আইসিসির কোষাগারে বাড়তি টাকা আসবে। ফলে অনেকেই মনে করছেন, আইসিসি চাইলেও ভারত থেকে সব প্রতিযোগিতা সরিয়ে নিতে পারবে না।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের