নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - প্রার্থী তালিকা ঘোষণা হতেই জোর কদমে প্রচারের কাজে নেমে পড়েছে শাসক - বিরোধী উভয় শিবির। শনিবার ধর্মীয় আচার মেনেই প্রচারের সূচনা করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের ঘোষপাড়া এলাকায় অবস্থিত চৈতন্য মঠে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। প্রচারের ময়দান থেকেই শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি প্রার্থী।
ভারতীয় জনতা পার্টি হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে রেখা পাত্রের নাম ঘোষণা করেছে। একসময়ে সন্দেশখালির প্রতিবাদী মুখ হিসেবে রাজ্য রাজনীতিতে উঠে আসেন তিনি। পরবর্তীতে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রেখা পাত্রের নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একাধিকবার উল্লেখ করেছিলেন। সেই প্রেক্ষিতেই এবার বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি।
শনিবার সকালে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে যান রেখা পাত্র। সেখান থেকে সাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, ' এই বিধানসভা এলাকা আমার অচেনা নয়। আমাদের ভারতীয় জনতা পার্টি আমাকে সুযোগ দিয়েছি হিঙ্গলগঞ্জ থেকে লড়াই করার। আমি এখান থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবো। তাদের সমস্যার যাতে সমাধান করা যায় সেই উদ্দেশ্যই থাকবে আমার। বর্তমানে তৃণমূল দল যেভাবে ভুল বোঝাচ্ছে সেই ভুল বোঝাবুঝি যাতে শেষ হয়ে যায় সেই চেষ্টাই করবো।'
এদিন প্রচারের ময়দান থেকে মুখ্যমন্ত্রীকেও নিশানা করেন রেখা পাত্র। তিনি বলেন, ' আমি যে বহিরাগত নই সেটা আমি প্রমাণ দিয়ে দিয়েছি। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী বহিরাগত। তাকে ভোট দিয়ে জেতাতে পারলে আমাকে কেন হিঙ্গলগঞ্জবাসী ভোট দিয়ে জেতাবে না। আমি সাধারণ মানুষের কাছ থেকে ৫ বছর চেয়ে নেবো। তাতে যদি ওনাদের উন্নতি না হয় তখন আবার তারা পরির্বতন করে দেবেন।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের