নিজস্ব প্রতিনিধি , কলম্বো - প্রথম তিনটি ম্যাচে জয় আগেই সিরিজ পকেটে ভরে নিয়েছিল ভারত। টন তিন ম্যাচেই রান পাননি স্মৃতি মন্ধনা। অবশেষে চতুর্থ ম্যাচে তার ব্যাট থেকে রান পেল ভারত। শেফালির সঙ্গে জুটি গড়ে ৮০ রানের ইনিংস খেলেন তিনি। স্মৃতি শেফালির নজিরে ভর করে চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩০ রানে হারাল ভারত।
প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ২২১/২। টি-টোয়েন্টিতে এটিই তাদের সর্বোচ্চ স্কোর। শ্রীলঙ্কা থেমে যায় ১৯১/৬ রানে। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন শেফালি। স্মৃতি আবার ধীরে খেললেও পরে চালাতে শুরু করেন। ওপেনিং জুটিতে ১৫.২ ওভারে ১৬২ রান তুলে ফেলেন স্মৃতি-শেফালি। স্মৃতি ৮০ ও শেফালি ৭৯ করেন। এরপর ১৬ বলে ৪০ রানের মারকুটে ইনিংস খেলেন রিচা ঘোষ।
রান তাড়া করতে নেমে চালিয়ে খেলে শ্রীলঙ্কাও। এছাড়া কোনো উপায়ও ছিল না তাদের কাছে। পঞ্চম ওভার শেষ হওয়ার পর আঙুলের চোটে মাঠেই শুশ্রূষা করার রিচা। কিছু ক্ষণ খেলা বন্ধ থাকে। সম্ভবত তাতেই ছন্দ নষ্ট হয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটারদের। ষষ্ঠ ওভারের তৃতীয় বলেই ৩৩ রানে ফেরেন হাসিনি। অন্যদিকে , ৫২ রানে আউট হন আটাপাট্টু। ১৪তম ওভারে শ্রী চরণী ১৫ রান খরচ করে। তবে শেষ অবধি পাহাড়প্রমাণ রান তাড়া করে জিততে পারেনি শ্রীলঙ্কা।
বিশ্বরেকর্ড গড়েছেন স্মৃতি মন্ধনা। মিতালিকে টপকে দ্রুততম হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান হল তার। বিশ্বের চতুর্থ মহিলা ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করলেন স্মৃতি। শীর্ষে রয়েছেন মিতালি রাজ (১০৮৬৮)। দ্বিতীয় স্থানে নিউ জিল্যান্ডের সুজি বেটস (১০৬৫২)। তৃতীয় স্থানে ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস (১০২৭৩)।
আরও একটি নজির গড়েছেন স্মৃতি।।টোয়েন্টিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়েছেন তিনি। তার ঝুলিতে রয়েছে ৮০ টি ছয়। ভেঙে দিয়েছেন হরমনপ্রীতের নজির। তিনি মেরেছেন ৭৮ টি ছয়। স্মৃতি শেফালিও নজির গড়েছেন। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে যে কোনও উইকেটে এটিই সবচেয়ে সর্বোচ্চ রানের জুটি। আগের নজিরও ছিল স্মৃতি-শেফালির। ২০১৯-এ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১৪৩ রান তুলেছিলেন তাঁরা। টি-টোয়েন্টিতে এই নিয়ে চার বার ১০০ বা তার বেশি রানের জুটি গড়লেন স্মৃতি-শেফালি। মহিলাদের টি-টোয়েন্টিতে যে কোনও উইকেটের জুটিতে সবচেয়ে বেশি রান তোলার নজিরও রয়েছে তাদের।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের