নিজস্ব প্রতিনিধি , রাঁচি - ওভার বাউন্ডারি মানেই রোহিত শর্মা। রাঁচিতে প্রথম ওয়ান ডে ম্যাচে দুঃসাহসিক ব্যাটিংয়ের নমুনা পেশ করেছে ভারত। নেপথ্যে , রোহিত শর্মা , বিরাট কোহলি। রোহিত যদিও অর্ধ শতরান করেই সাজঘরে ফেরেন। তবে সেই অল্প সময়ের মধ্যেই বিরাট প্রাপ্তি অর্জন করলেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে ছয়ের নজির গড়লেন হিটম্যান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ পর্যন্ত ৫১ বলে ৫৭ রান করে আউট হন রোহিত। ৩টি ছক্কা হাঁকালেন। এরই জেরে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়লেন হিটম্যান। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে এতদিন এই নজির ছিল পাকিস্তানের শাহিদ আফ্রিদির দখলে। তাকে টপকে এখন সেরার মুকুট হিটম্যানের মাথায়।
৩৯৮ টি ম্যাচে ৩৫১ টি ছক্কা হাঁকিয়েছেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক শাহিদ আফ্রিদি। এই ম্যাচের আগে রোহিতের দখলে ছিল ২৭৬ ম্যাচে ৩৪৯ টি ছয় মেরেছিলেন রোহিত। আজকের ম্যাচের পর হিটম্যানের দখলে ৩৫২ টি ছয়। কম রান হলেও ভারতের ভীত গড়ে তবেই সাজঘরে ফিরেছেন রোহিত। তালিকায় তৃতীয় স্থানে ক্রিস গেল। ৩০১ ম্যাচে তিনি হাঁকিয়েছেন ৩৩১টি ছক্কা।
১৫তম ওভারের প্রথম বল মিডউইকেটের ওপর দিয়ে উড়িয়ে দিলেন হিটম্যান। ঠিক তার পরের বলেই আরেকটি ছক্কা। পরের ছয়টি এল মার্কো জানসেনের ওভারে। তার ফেভারিট পুল শটে ৩৫২তম ছয়টি মারলেন হিটম্যান।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের