নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আসন্ন আইপিএল মরশুমের আগেই অবসর ঘোষণা করেছেন রাসেল। তাকে সম্মান জানাতে ইতিমধ্যেই ১২ নম্বর জার্সি গুটিয়ে রেখেছে কেকেআর। রাসেলের উত্তরসূরি হিসেবে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে নাইট ম্যানেজমেন্ট। তবে আইপিএল শুরুর আগেই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে খোঁচা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ।
রাসেল দীর্ঘ ১২ বছর কলকাতার হয়ে খেলেছেন। দলকে অনেক কঠিন ম্যাচে জয় এনে দিয়েছেন। তাকে দেখে রীতিমত কাঁপতেন বিপক্ষ বোলাররা। তাই রাসেলের জায়গা কোনোভাবেই গ্রিন নিতে পারবেন না বলে দাবি কাইফের। তিনি বলেছেন , "ক্যামেরন গ্রিন কোনওভাবেই আন্দ্রে রাসেলের ধারেকাছে নেই। ও ভালো ব্যাটার ঠিকই, কিন্তু রাসেলের সঙ্গে তুলনা করলে পার্থক্যটা বিশাল।"
কাইফ আরও বলেছেন , "রাসেলের শূন্যতা পূরণ হবে না। ও লোয়ার অর্ডারে বিধ্বংসী ব্যাটিং করত। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অবদান রাখত। যখনই বল করত, উইকেট নিত। ওর অভাব ক্যামেরন গ্রিনও পূরণ করতে পারবে না।"
রাসেলকে পাওয়ার কোচের ভূমিকায় নিয়োগ করেছে কলকাতা নাইট রাইডার্স। এই প্রসঙ্গে কাইফের মন্তব্য , "আমার মনে হয়, ওরা ক্রিস গেলের ঘটনার পুনরাবৃত্তি করতে চায়নি। রাসেল এখনও বিভিন্ন লিগে খেলছে। পুরোপুরি অবসর নেয়নি। তাই পরিকল্পনা বদলানো হয়। হয়তো শাহরুখ খান ওর সঙ্গে কথা বলে কোচিং ভূমিকায় আসতে রাজি করান।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের