নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - সম্পত্তি সংলগ্ন রাস্তা ব্যবহার নিয়ে বিবাদের জেরে মহিলাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। আহত অঞ্জলি রাউত। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোবিন্দনগরে। খবর পেয়ে দাসপুর থানায় পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার সকালে মাঠে কাজ সেরে ফেরার সময় প্রতিবেশী উত্তম রাউতের জমির পাশের সরকারি ঢাল দিয়ে উঠছিলেন অঞ্জলি রাউত। বিষয়টি নিয়ে অভিযুক্তের সঙ্গে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে অভিযুক্ত ধারালো কাস্তে হাতে তাঁর উপর হামলা চালায়।

এরপর রক্তাক্ত অবস্থায় তিনি চিৎকার শুরু করলে সঙ্গে সঙ্গে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। আঘাতে মহিলার মুখ, ঘাড়ে গুরুতর ক্ষত হয়। তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
ঘটনায় প্রত্যক্ষদর্শী আহতের স্বামী মানিক রাউত জানান, 'আমরা মাঠে কাজ করছিলাম। তর্ক হতে হতে আচমকাই অভিযুক্ত নির্মমভাবে আক্রমণ করে। আমরা চাই আইন অনুযায়ী কঠোর শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর কোনও অপরাধ করার সাহস না পায়'।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের