নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্যাকেটবন্দি সদ্যোজাতের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়াল নাকাশিপাড়া থানা এলাকায়। শান্তিনগর এলাকায় রাস্তার ধারে পড়ে থাকা সদ্যোজাত শিশুর মৃতদেহ ঘিরে উত্তাল হয়ে উঠল গোটা এলাকা। কে বা কারা এই মৃতদেহ ফেলে রেখে গেছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
মঙ্গলবার সকালে নাকাশিপাড়া থানার অন্তর্গত শান্তিনগর এলাকায় রাস্তার পাশে একটি প্যাকেট পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় কাছে গিয়ে প্যাকেট খুলতেই দেখা যায়, ভেতরে রয়েছে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ। মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত খবর দেওয়া হয় নাকাশিপাড়া থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে এবং কোথা থেকে সদ্যোজাতের দেহ এল তা নিয়ে উঠছে প্রশ্ন।
প্রত্যক্ষদর্শীরা জানান , সকালবেলা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় সবাই দেখে একটা প্লাস্টিকের মধ্যে বাচ্চার মৃতদেহ রয়েছে। তারপরেই পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায়। কে বা করা ফেলে রেখে গেছে জানা নেই। পুলিশ তদন্ত করছে।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের