নিজস্ব প্রতিনিধি , কলকাতা - লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নয়। লিওনেল মেসি নামটার সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। গোটা বিশ্বব্যাপী অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে তার অসংখ্য অনুরাগীরা। নিজের প্রিয় তারকাকে নিয়ে উন্মাদ অনেকেই। কলকাতায় মেসি অন্তে পাগল ভক্তের অভাব নেই। তেমনই এক উন্মাদ ভক্ত সহেলী দত্ত। আজ রাতেই শহরে আসছেন ফুটবল জাদুকর। তাই মেসির উদ্দেশ্যে বিশেষ গান রচনা করে ফেললেন সহেলী।

ফুটবল, খেলাধুলা জিনিসটা এখন আর শুধু পুরুষভিত্তিক নয়। স্টেডিয়ামে ক্যামেরা তাক করলেই দেখা যায় গিজগিজ করছে মহিলা অনুরাগীরা। নিজের প্রিয় ভক্তদের উদ্দেশ্য তারা নিজেদের মত করে কিছু না কিছু বিশেষ করেই থাকে। তেমনই , ফুটবল যে নারীদের ভীষণই প্রিয় তা ফের বুঝিয়ে দিলেন সহেলী।

প্রত্যেকের নিজের নিজের কিছু বিশেষত্ব রয়েছে। তারা সেটাকে কাজে লাগিয়ে নিজের প্রিয় তারকার উদ্দেশ্যে বিশেষ কিছু করেন। সুপারস্টার , সুপার হিরো , সোশ্যাল মিডিয়ার জগতে সহেলী শুধুই মেসি পাগল। সারাঘর জুড়ে মেসির ছবি। মোবাইল ভর্তি আর্জেন্টাইন তারকা। তার জীবনের অর্ধেকটা জুড়েই রয়েছেন ফুটবল জাদুকর।

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সহেলী। পড়াশোনা ছাড়াও তার জীবনের অন্যতম লক্ষ্য লিওনেল মেসির জন্য কিছু না কিছু করে সকলের সঙ্গে ভাগ করে নেওয়া। সঙ্গীতেও ভীষণই পারদর্শী তিনি। পাশাপাশি ভাল ছবি আঁকেন। মেসির বেশকিছু ছবি অঙ্কন করেছেন যা সত্যিই দেখার মত। এছাড়া ঘরের দেওয়ালজুড়ে রয়েছে মেসির একগুচ্ছ ছবি।

সম্প্রতি মেসির উদ্দেশ্যে একটি গান লিখেছেন সহেলী। নিজেই গিটার বাজিয়ে সেই গান উপস্থাপন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। গানের নাম 'মেসি মেসি......'। বিশিষ্ট সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের ছবিও অঙ্কন করেছেন সহেলী। সেই ছবি গ্রহণ করার জন্য অরিজিৎ সিং তাকে ডাকও পাঠিয়েছেন। খুব শীঘ্রই সেই চোখ ধাঁধানো ছবি গায়কের হাতে তুলে দিতে যাবেন সহেলী। তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি হতে চলেছে অরিজিৎ সিংয়ের সঙ্গে এই সাক্ষাৎকার। এছাড়াও তার কাছে রয়েছে আর্জেন্টিনার একগুচ্ছ জার্সি।
মানুষ যখন ইনস্টাগ্রাম , ফেসবুক , ট্যুইটারের মত মঞ্চে নিজেদের গা ভাসাতে ব্যস্ত , ঠিক তখনই আর্জেন্টিনার একটি ম্যাচও মিস করেননা সহেলী। রাত জেগে অযথা মোবাইল না ঘেটে খেলা দেখেন। মেসির প্রত্যেকটা স্টেপ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। আজ রাতে কলকাতায় আসছেন লিওনেল মেসি। আগামীকাল লেকটাউনের বুকে নিজের সর্বোচ্চ ৭০ ফুটের মূর্তি উন্মোচন করবেন। এরপর যাবেন যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই সবকিছুতেই অংশ নিতে চলেছেন সহেলী। এককথায় , মেসিপ্রেমী উন্মাদ ভক্তদের অন্যতম দৃষ্টান্ত সহেলী।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের