নিজস্ব প্রতিনিধি , হাওড়া - খেলার মাঠ এখন ভীষণই মুশকিল। বড় বড় ফ্ল্যাট বাড়ির মাঝে খেলার মাঠ যেন হারিয়ে যাচ্ছে। তাও কিছু মাঠ রয়েছে যেখানে বাচ্চারা তাদের ভবিষ্যতের চিন্তায় খাটছেন। তবু কিছু প্রোমোটার দালালের চোখ পড়ে নষ্ট হচ্ছে সেই মাঠগুলি। এমনই একটি ঘটনা ঘটে গেল হাওড়ায়।
রাতের অন্ধকারে ডোমজুর থানার অন্তর্গত ভাস্কর এলাকার একটি ক্রিকেট মাঠ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠে এক প্রোমোটারের বিরুদ্ধে। বহুদিন ধরেই নাকি তার নজর ছিল এই মাঠের দিকে। পিচ নষ্ট , জাল ছিঁড়ে দেওয়া সহ পরিকাঠামো বিকৃতির অভিযোগ জানান ক্লাবের সঙ্গে যুক্ত এক স্থানীয় বাসিন্দা। মাঠের জমি দখল করে প্রমোটিংয়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমনকি মাঠের সামনে থাকা অ্যাম্বুলেন্সের কাঁচও ভেঙে দেওয়া হয়। ক্লাবের পক্ষ থেকে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত মামলা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন।
ক্লাবের সঙ্গে যুক্ত এক সদস্য বলেছেন , "আমাদের এখানে ৪০ বছর ধরে প্র্যাকটিস হয়। প্রায় ১০০ বাচ্চা অনুশীলন করে। কলকাতা থেকে কোচ আসে। বহুদিন ধরেই মাঠের দিকে তাদের নজর। প্লটিং করার জন্য মাঠের চারিপাশে ঘুরছেন। এই নিয়ে আমরা এলাকার লোকেরাও কথা বলেছি। তবে কাল হঠাৎ রাতের দিকে পিচ কুপিয়ে ফেলা হয় , ৫০ হাজার টাকার জাল ছিঁড়ে দেওয়া হয়। আমরা অসাধু ব্যক্তিদের শাস্তি চাইছি। বাচ্চাদের ভবিষ্যত নষ্ট করে দেওয়া যাবেনা।"

আর এক অভিযোগকারী বলেছেন, "আমাদের এখানে ডিভিশনের জন্য প্লেয়ার তৈরি হচ্ছে। আর সেখানে কিছু ব্যবসায়ী জমি দখলের চেষ্টা করছে। আশেপাশের কিছু জমি দখল করেছে এবার মাঠও নেওয়ার চেষ্টা চালিয়ে একসঙ্গে প্লটিং করার কথা ভাবছে। আমি এই সমস্ত লোকের কঠিন শাস্তি দাবি করছি।"

আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের