নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বাপি কর্মকার (৪৭)। বাড়ি ফেরার পথে দ্রুতগতির চারচাকা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার শান্তিপুর থানার বাগ আচড়া বাজারের কাছে। এই ঘটনায় গোটা পরিবারে নেমেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রের খবর , গতকাল মধ্যরাতে একটি পারিবারিক অনুষ্ঠান দেখে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। সেই সময় শান্তিপুর থানার বাগ আচড়া বাজারের কাছে একটি চারচাকা গাড়ি অত্যন্ত তীব্র গতিতে এসে তাকে ধাক্কা মারায়, তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের এক সদস্য বলেন, “ফাংশন দেখে বাড়ি ফিরছিল, এভাবে যে সব শেষ হয়ে যাবে ভাবতেই পারছি না।” এক পুলিশ আধিকারিক বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শনিবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের