নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - গত ১৪ই ডিসেম্বর ব্রেন্টউডের বাড়িতে মার্কিন চলচ্চিত্র পরিচালক রব রেইনার সহ তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের ছেলে নিক রেইনারের বিরুদ্ধে দম্পতিকে। খুনের অভিযোগ উঠেছে। তবে কর্তৃপক্ষ এখনও এই তথ্য নিশ্চিত করেনি। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আমেরিকার বিনোদন জগৎ সহ রাজনৈতিক মহলে। তারকা দম্পতিকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ প্রাক্তন মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস।
বারাক ওবামা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন , "রেইনার ও তার প্রিয় স্ত্রী মিশেলের মর্মান্তিক মৃত্যুতে আমি হৃদয় ভেঙে পড়েছি। চলচ্চিত্র ও টেলিভিশনে রবের কৃতিত্ব আমাদের পর্দায় আমাদের সবচেয়ে প্রিয় কিছু গল্প উপহার দিয়েছে। তিনি যেসমস্ত গল্প তৈরি করেছিলেন তার পিছনে ছিল মানুষের মঙ্গলের প্রতি গভীর বিশ্বাস।সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আজীবন প্রতিশ্রুতি। তাদের মূল্যবোধ ছিল ভীষণই। শুধু তাই নয় অগণিত মানুষকে তারা অনুপ্রাণিত করার জন্য তারা স্মরণীয় হয়ে থাকবেন। যারা তাদের ভালোবাসতেন তাদের সকলের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা জানাই।"
কমলা হ্যারিস লিখেছেন , "রব রেইনারের কাজ আমেরিকানদের প্রজন্মের পর প্রজন্ম প্রভাবিত করেছে। ভবিষ্যতেও করবে।চলচ্চিত্র সহ টেলিভিশনে তিনি যে চরিত্র, সংলাপ ও দৃশ্যপটকে জীবন্ত করে তুলেছিলেন তা আমাদের সংস্কৃতি জুড়ে বিরাজমান। রব আমাদের দেশকে ভালোবাসতেন, আমাদের জাতির ভবিষ্যতের জন্য গভীরভাবে চিন্তা করতেন। আমেরিকার গণতন্ত্রের জন্য লড়াই করতেন। রব ও তার স্ত্রী মিশেল একে অপরকে খুব ভালোবাসতেন। এই দুঃখজনক সময়ে তাদের প্রিয়জনদের সাথে আমাদের সমবেদনা রইল।"
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম লিখেছেন , "তার অসীম সহানুভূতি তার গল্পগুলিকে কালজয়ী করে তুলেছিল।প্রজন্মকে অন্যদের মধ্যে কিভাবে ছড়িয়ে দিতে হয় তা শিখিয়েছিল।আমাদের আরও বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করত। এই সহানুভূতি তার চলচ্চিত্রের বাইরেও বিস্তৃত ছিল। রব শিশুদের ও নাগরিক অধিকারের জন্য একজন উৎসাহী প্রবক্তা ছিলেন। বিগ টোব্যাকোর বিরুদ্ধে লড়াই করা থেকে শুরু করে, বিবাহের সমতার জন্য লড়াই করা, প্রাথমিক শিক্ষায় একজন শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করা পর্যন্ত। তিনি তার ভালো কাজের মাধ্যমে ক্যালিফোর্নিয়াকে একটি উন্নত স্থান করে তুলেছিলেন। রব তার অসাধারণ চলচ্চিত্র সহ মানবতার প্রতি তার অসাধারণ অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।"
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
জি৭ সম্মেলনের ছবি বিতর্কে নতুন মোড়
হিজাবহীন কনসার্ট: ইরানি গায়িকাকে ৭৪ ঘা চাবুক ও নির্বাসনের সাজা দিল আদালত
৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শক্তি প্রদর্শনের আশঙ্কা! আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে প্রশাসনের কড়া সতর্কতা
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল