6a33cc8546851_Gallery_1781779484991
জুন ১৮, ২০২৬ দুপুর ০৪:৪০ IST

যুদ্ধের ইতি টেনে শান্তির পথে তেহরান-ওয়াশিংটন! হরমুজ খুলতে যুগান্তকারী সমঝোতায় সিলমোহর

নিউজ ডেস্ক - দীর্ঘদিনের সংঘাত, সামরিক উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে সমঝোতার পথে হাঁটল ইরান-আমেরিকা। দুই দেশের রাষ্ট্রপ্রধান গুরুত্বপূর্ণ শান্তিচুক্তিতে অনুমোদন দিয়েছেন। চুক্তির ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালী পুনরায় সম্পূর্ণভাবে উন্মুক্ত হওয়ার পথ প্রশস্ত হয়েছে। এর ইতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও পড়তে পারে।

প্রথমে ঠিক হয়েছিল আগামী ১৯ জুন জেনেভায় দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হবে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই ডিজিটাল মাধ্যমে সমঝোতা পত্রে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফলে সুইৎজারল্যান্ডের পূর্বনির্ধারিত অনুষ্ঠান আদৌ হবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনও ওয়াশিংটন বা তেহরানের তরফে কোনও স্পষ্ট ঘোষণা করা হয়নি। জানা গেছে, জি-৭ সম্মেলন শেষ হওয়ার পর ফ্রান্সের প্যারিসে ছিলেন ট্রাম্প। সেখানে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের ফাঁকেই তিনি চুক্তিতে অনুমোদন দেন।

অন্যদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো খসড়ার বিষয়ে ইরানের সম্মতির কথা নিশ্চিত করেছে তেহরান। দীর্ঘ সংঘাতের জেরে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সমস্যা দেখা দেয়। তেলের দাম বৃদ্ধি পায়। আন্তর্জাতিক বাণিজ্যেও ধাক্কা লাগে। ভারতের মতো দেশেও তার প্রভাব পড়ে। একই সঙ্গে বিশ্ব অর্থনীতির গতিও উল্লেখযোগ্যভাবে মন্থর হয়ে যায়। সেই পরিস্থিতি কাটাতেই হরমুজ পুনরায় সচল করার বিষয়টি এই চুক্তির অন্যতম প্রধান শর্ত হিসেবে রাখা হয়েছে।

ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, 'মধ্যস্থতাকারী পাকিস্তান যে খসড়া চুক্তিপত্র পাঠিয়েছিল, তার বিভিন্ন শর্তে দুই দেশের রাষ্ট্রপ্রধানই সম্মতি জানিয়েছেন। তাঁরা তাতে অনুমোদনও দিয়েছেন'।

কূটনৈতিক সূত্রের দাবি, মোট ১৪টি শর্তের ভিত্তিতে এই সমঝোতা হয়েছে। এর মধ্যে রয়েছে ইরান, লেবানন-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধ বন্ধ রাখা। ভবিষ্যতে নতুন করে সামরিক সংঘাত না হওয়ার নিশ্চয়তাও এতে রয়েছে। হরমুজ প্রণালী থেকে সব ধরনের অবরোধ প্রত্যাহার করা হবে। ইরানের জাহাজের উপর থাকা নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। বাজেয়াপ্ত ২৪ মিলিয়ন ডলার ফেরত দেওয়ার বিষয়টিও চুক্তিতে রয়েছে। পাশাপাশি ইরানের উপর থাকা বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার কথাও বলা হয়েছে।

এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে ইরানের আশপাশের অঞ্চল থেকে সেনা উপস্থিতি কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ ব্যবহার ও সংরক্ষণ নিয়ে পৃথক আলোচনা চলবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই সমঝোতা কার্যকর হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতা অনেকটাই কমতে পারে। পাশাপাশি বিশ্ব বাণিজ্য ও জ্বালানি বাজারেও ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরতে শুরু করবে।

আরও পড়ুন

এবার লন্ডনে ডিম হামলার মুখে এনসিপি নেতা! হাতকড়া পড়ল আওয়ামী লীগ নেতার হাতে
জুন ১৬, ২০২৬

বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা

লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত যুবক খুন! তদন্তে পুলিশ
জুন ১৪, ২০২৬

রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের

ঢাকায় ফের সক্রিয় হাসিনা অনুগামীরা! ১৪ জনকে আটক করল পুলিশ
জুন ১৪, ২০২৬

নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ

ইতিহাসে প্রথমবার! শেয়ার বাজারের ম্যাজিকে বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নার’ হলেন ইলন মাস্ক
জুন ১৩, ২০২৬

লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক

হরমুজে ভারতীয় জাহাজে ড্রোন হামলার ছক ইরানের! চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের
জুন ১৩, ২০২৬

৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প

৩ নাবিকের মৃত্যুর পর ফের তাণ্ডব ওমানে! মাঝ দরিয়ায় আক্রান্ত ভারতীয় জাহাজ
জুন ১২, ২০২৬

শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড
জুন ১১, ২০২৬

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ
জুন ১১, ২০২৬

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা

আফগানিস্তানে হামলা পাকিস্তানের! শিশু-সহ ১৩ জনের মৃত্যুর দাবি কাবুলের
জুন ১০, ২০২৬

বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে

চিনকে বড় ধাক্কা! BYD, আলিবাবা-সহ একাধিক সংস্থাকে কালো তালিকাভুক্ত করল আমেরিকা
জুন ১০, ২০২৬

এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...