নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - ভারতীয় জাহাজে ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, আমেরিকার তৎপরতায় সেই হামলা ব্যর্থ হয়েছে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।
হরমুজ প্রণালীতে তৈলবাহী জাহাজের উপর হামলা ও ৩ ভারতীয় নাবিকের মৃত্যু ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে আলোড়ন ফেলেছে। এই ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে দিল্লি। এর মধ্যেই সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে ইরানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন ট্রাম্প। সম্প্রতি ইরানের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছিল, আমেরিকা নাকি তেহরানের বেশিরভাগ শর্ত মেনে নিতে রাজি হয়েছে। সেই দাবি উড়িয়ে দিয়ে ট্রাম্প লেখেন, শান্তি চুক্তি নিয়ে ইরান যে তথ্য ছড়াচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। তাঁর কথায়, ইরান ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রচার করছে।
এরপরই ভারতীয় জাহাজের প্রসঙ্গ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, গত রাতে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ভারতীয় জাহাজগুলিকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করেছিল ইরান। তবে আমেরিকার হস্তক্ষেপে সেই হামলা সফল হয়নি। ট্রাম্প লেখেন, এই ধরনের পদক্ষেপ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। ইরানের দ্রুত নিজেদের ভুল সংশোধন করা উচিত। যদিও তিনি স্পষ্ট করে জানাননি, ঠিক কোন ভারতীয় জাহাজকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছিল। এই বিষয়ে এখনও পর্যন্ত ভারত বা ইরান কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
গত ৮ জুন মার্কিন সামরিক বাহিনী পালাউ-পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারকে নিশানা করে। ওই জাহাজে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর ২১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৩ জনের মৃত্যু হয়। এছাড়াও মার্কিন নৌবাহিনী
গিনি-বিসাউ-পতাকাবাহী ‘জলবীর’ নামের একটি জাহাজেও হামলা চালায়। সেখানেও ২০ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ওই হামলার দায় স্বীকার করে আমেরিকা। উপসাগরীয় অঞ্চলে ভারতীয় নাবিকদের দ্বারা পরিচালিত বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রকের বিবৃতিতে এই ধরনের হামলাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে উল্লেখ করা হয়েছে।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'গত কয়েকদিনে পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকদের নিয়ে একাধিক ঘটনা ঘটেছে। আমাদের নাবিকদের নিরাপত্তা ও কল্যাণকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই'।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুক্রবার মার্কিন রাষ্ট্রদূতকে তলবও করেছে দিল্লি। সেই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ভারতীয় জাহাজকে রক্ষা করার দাবি করে ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের