নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাজনীতির ময়দানে সম্পর্কের টানাপোড়েনের মাঝেও মানবিকতার বার্তা দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। ভাইফোঁটার দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'রচনা আমার বোনের মতো। ও যদি এখানে থাকত, নিশ্চয়ই আমাকে ফোঁটা দিত।'
সূত্রের খবর, সম্প্রতি বেশ কয়েক মাস ধরে হুগলীর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দূরত্বের গুঞ্জন ঘুরছে তৃণমূলের অন্দরে। বিজয়া সম্মিলনীতে আমন্ত্রিত থাকলেও অসিত মজুমদারকে সম্মিলনীর মঞ্চে দেখা যায়নি। এমনকি চুঁচুড়ার অনুষ্ঠানে রচনার অনুপস্থিতি নিয়েও শুরু হয়েছে জল্পনা। মুখ্যমন্ত্রী একাধিকবার দলীয় ঐক্যের বার্তা দিলেও উৎসবের আবহে দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। এই পরিস্থিতিতেই ভাইফোঁটার দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসিত মজুমদার বলেন, ' ভাইফোঁটার দিনে প্রার্থনা করি বাংলার দিদি মুখ্যমন্ত্রীকে ভালো রাখুক। উনি যেন মানুষের জন্য আরো কাজ করতে পারে।'
হুগলীর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অসিত মজুমদার বলেন, ' আমি তো শুরু থেকেই বলে এসেছি রচনা আমার বোনের মতন। এখানে থাকলেও নিশ্চয়ই আমাকে ফোঁটা দিত। প্রার্থনা করি ও যেন ভালো থাকে আরো মানুষের জন্য কাজ করুক।' নিজেদের মধ্যে চলমান দ্বন্দ্বের বিষয়টি উড়িয়ে দিয়ে বিধায়ক বলেন, ' ওসব রটনা কথা। পরিবারেরও ভাই বোনেদের মধ্যে ঝগড়া হয়। কিন্তু আবার সেটা ঠিকও হয়ে যায়। ও ওর মতন কাজ করবে আমি আমার মতন কাজ করব।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের