নিজস্ব প্রতিনিধি , ব্রাসিলিয়া - চোটের প্রাথমিক শুশ্রূষা সেরে মাঠে ফেরার মুহূর্তে রেফারিদের অবিশ্বাস্য ভুলের খেসারত দিতে হলো নেইমার জুনিয়রকে। ব্রাজ়িলের ঘরোয়া ফুটবল লিগের একটি ম্যাচে চতুর্থ রেফারির মারাত্মক গাফিলতির জেরে তারকা স্ট্রাইকার জানতে পারেন, তাকে না জানিয়েই ম্যাচ থেকে অফিশিয়ালি তুলে নেওয়া হয়েছে। এই নজিরবিহীন কাণ্ড ঘিরে মাঠের মধ্যেই সোমবার রাতে চরম উত্তেজনা ছড়ায়, যার জেরে আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে এই মহাতারকার জায়গা পাওয়া নিয়ে এক মস্ত বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল।
ব্রাজ়িলের লিগে স্যান্টোস বনাম কোরিতিবা ম্যাচের ৬৫ মিনিটে এই নাটকীয় ঘটনার সূত্রপাত ঘটে। পেলের স্মৃতি বিজড়িত ক্লাব স্যান্টোসের হয়ে নামা নেইমার পায়ের পুরনো চোট সারাতে কিছু ক্ষণের জন্য মাঠের বাইরে গিয়েছিলেন। সেই সময় স্যান্টোসের কোচ কুকা আসলে গঞ্জালো এস্কোবারের বদলে রোবিনহোকে মাঠে নামাতে চেয়েছিলেন। কিন্তু ডাগ-আউটের দায়িত্বে থাকা চতুর্থ রেফারি মস্ত বড় ভুল করে বসেন। বোর্ডের বোতামে ভুল নম্বর টিপে নেমারের পরিবর্তে রোবিনহোকে নামানোর নির্দেশ দেন।
বিষয়টি বুঝতে পেরেই পিএসজি ও বার্সেলোনার প্রাক্তন এই মহাতারকা, স্যান্টোসের বাকি ফুটবলাররা ক্ষোভে ফেটে পড়ে রেফারিকে ঘিরে ধরে তর্ক শুরু করেন। নিজের দাবির সপক্ষে নেমার অফিশিয়াল কাগজটি সরাসরি টিভি ক্যামেরার সামনে তুলে ধরেন। যেখানে স্পষ্ট লেখা ছিল বদলি হিসেবে মাঠ ছাড়ার কথা ছিল এস্কোবারের। ম্যাচ শেষে ক্ষুব্ধ নেইমার অফিশিয়ালদের এমন অপেশাদার আচরণকে তীব্র কটাক্ষ করেন। তবে স্যান্টোস কোচ কুকা স্বীকার করে নিয়েছেন যে, এই ভুলের জন্য নয়, বরং জঘন্য পারফরম্যান্সের কারণেই তাদের ম্যাচটি ০-৩ গোলে হারতে হয়েছে।
চলতি মরশুমে চোট-আঘাতের কারণে এমনিতেই নেমারের ফর্ম ও কেরিয়ার গ্রাফ বেশ ওঠানামা করছে। সোমবার রাতের দিকেই বিশ্বকাপের জন্য ব্রাজ়িলের চূড়ান্ত দল ঘোষণা করার কথা কোচ কার্লো আনচেলোত্তির। তার ঠিক আগেই কোচের জহুরি চোখকে নিজের ফিটনেস ও দক্ষতার প্রমাণ দিতে মরিয়া ছিলেন এই বিশ্বসেরা ড্রিবলার। কিন্তু মাঠের ভেতরের এই নাটকীয়তার কারণে ভালো খেলার সেই সুযোগটাই হাতছাড়া হয়ে গেল নেমারের।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের