নিজস্ব প্রতিনিধি , লিসবন - তিন পয়েন্ট পেলেই বিশ্বকাপের দরজা খুলে যেত পর্তুগালের। সেই মেজাজেই মাঠে নামে রবার্তো মার্টিনেজের ছেলেরা। তবে শেষমেষ বিপক্ষ দলের সবচেয়ে ভাল ফুটবলারের গোলে এখনও এক পয়েন্টের আশায় রোনাল্ডোর দল। ২-২ গোলে হাঙ্গেরির সঙ্গে ড্র করল পর্তুগাল। ম্যাচে জোড়া গোল করে রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা।
প্রথমার্ধের ৮ মিনিটে হাঙ্গেরিকে এগিয়ে দেন আত্তিলা সালাই। এরপরই বল দখল বজায় রাখে পর্তুগাল। একাধিক আক্রমণ উঠে আসে দুই প্রান্ত থেকে। ২২ মিনিটে নেলসন সেমেডোর পাস থেকে সুযোগ সন্ধানী স্ট্রাইকারের মত গোল করেন রোনাল্ডো। প্রথমার্ধ শেষের ঠিক আগে নুনো মেন্দেসের ক্রস থেকে দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো। যদিও দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে ডমিনিক সবোজলাইয়ের গোলে সমতা ফেরায় হাঙ্গেরি।
বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে হোঁচট খেলেও নজির গড়েছেন ক্রিস্টিয়ানো। জোড়া গোলের ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের রোনাল্ডোর গোল সংখ্যা দাঁড়াল ৪১। গুয়াতেমালার কার্লোস রুইজকে (৩৯) টপকে সবচেয়ে বেশি গোল রোনাল্ডোরই। আর্জেন্টিনার লিওনেল মেসির গোল ৩৬। সব মিলিয়ে রোনাল্ডোর গোলসংখ্যা দাঁড়াল ৯৪৭। ১০০০ গোলের দিকে বেশ খানিকটা এগোলেন। পাঁচ মাস আগেই এমন ছন্দে রয়েছেন তাই তাকে বাদ দেওয়ার মত ভুল হয়তো করবেনা পর্তুগিজ ম্যানেজমেন্ট। এমনভাবে চলতে থাকলে বিশ্বকাপে বড় কিছু উপহার দিতে পারেন সিআরসেভেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের