নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - বিশ্বকাপে যেকোনো পরিস্থিতিতে দলকে সাহায্য করেছেন। নামলেই চার ছক্কায় মাতিয়ে দিয়েছেন স্টেডিয়াম। অসামান্য ব্যাটিং সকলের মনে ছাপ ফেলেছে। কঠিন পরিস্থিতিতে তার নাম মুখে আনতে বাধ্য করেছেন রিচা। শুক্রবার ঘরে ফিরেছেন বঙ্গকন্যা। ঘরের মেয়ের ঘরে ফেরার আনন্দে একেবারে মাতোয়ারা শিলিগুড়িবাসী।
শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নামলেন বিশ্বজয়ী রিচা ঘোষ। তাকে নিয়ে আবেগের শেষ নেই সকলের। হুড খোলা জিপে বিমানবন্দর থেকে বাড়ি আসেন তিনি। ফুল দিয়ে সাজানো ছিল সেই জিপ। তাকে দেখতে উপচে পড়ে শিলিগুড়িবাসী। বিকেলে বাঘাযতীন পার্কে নাগরিক সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করেছে স্থানীয় প্রশাসন সহ ক্রীড়া সংস্থা। সেখানে রিচাকে অভিনন্দন জানাবে শহরের বিভিন্ন ক্লাব, স্কুল ও মহিলা ক্রিকেট অ্যাসোসিয়েশন। এদিকে আবার মেয়ের প্রিয় ফ্রায়েড রাইস , পনির মিক্সড ভেজ রান্না করেছেন মা স্বপ্না ঘোষ।
রিচার বাড়ি সেজে উঠেছে ফুল আলো দিয়ে। প্রতিবেশীদের মধ্যে খুশির ঠিকানা নেই। ঘরের মাঠে বিশ্বজয়ের মত সাফল্য কিভাবে উদযাপন করবেন বুঝে উঠতে পারছেন না কেউই। তবে বিশৃঙ্খলার আশঙ্কা করছে প্রশাসন। তাই রিচার বাড়ি ঘিরে দেওয়া হয়েছে নিরাপত্তার বেড়াজালে। আনন্দের মধ্যে কোনরকম উশৃঙ্খলতা চাইছেনা প্রশাসন। ঘরে ফিরতেই আদরের মেয়েকে পায়েস খাইয়ে বরণ করে নেন তার মা। রাস্তায় সারি সারি লোক জমাট করেন একটিবার রিচাকে চোখের দেখা দেখবেন বলে। ছোট থেকে বড় সকলের হাতেই ছিল রিচার নামের ব্যানার। এককথায় রিচাকে অসামান্যভাবে স্বাগত জানিয়েছে শিলিগুড়িবাসীঘরে ফিরে রিচা জানালেন , "এভাবে নিজের শহরে ফিরতে পেরে দারুণ লাগছে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের