নিজস্ব প্রতিনিধি , মাদ্রিদ - ফুটবলবিশ্বে রিয়াল মাদ্রিদ মানেই রাজত্ব। কিন্তু ২০২৬- এসে সেই চেনা ছন্দ যেন উধাও। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে পড়ার পর এবার চ্যাম্পিয়ন্স লিগের মহাযুদ্ধে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে যাচ্ছে তারা। কিন্তু জার্মান জায়ান্টদের রোখার আগে রিয়াল কোচ আলভারো আরবেলোয়ার সামনে এখন পাহাড়প্রমাণ দুশ্চিন্তা। দলের বর্তমান কঙ্কালসার অবস্থা ঢাকতে এমবাপ্পে-ভিনিসিয়ুসদের এখন '২০০ শতাংশ' উজাড় করে দেওয়ার লড়াই। তাদের দুর্দশার নেপথ্যে থাকা প্রধান কয়েকটি কারণ বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞরা।
লড়াকু মানসিকতার অভাব - একসময় হারের মুখ থেকে জয় ছিনিয়ে আনা ছিল রিয়ালের ট্রেডমার্ক। কিন্তু এখন ছবিটা বদলে গেছে। আরবেলোয়ার কোচিংয়ে ৭বার পিছিয়ে পড়ে মাত্র দুবার ম্যাচে ফিরতে পেরেছে তারা। লড়াইয়ের সেই পুরনো তেজ ফেরাতে না পারলে বায়ার্ন ম্যাচ থেকে প্রাপ্তি হবে শুধুই হতাশা।
চোটের অভিশাপ - ফিটনেস সমস্যা নিয়ে আরবেলোয়ার কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করেছে। রদ্রিগোর মরসুম শেষ হয়ে গেছে, আর মাঠের বাইরে আছেন কোর্তোয়া ও মেন্দির মতো ভরসাযোগ্য তারকারাও। বড় ম্যাচে প্রধান সেনাপতিদের অনুপস্থিতি রিয়ালকে কোণঠাসা করে দিচ্ছে।
এমবাপ্পের গোলখরা - মরসুমের শুরুতে গোলের বন্যা বইয়ে দিলেও গত ৮ ফেব্রুয়ারি থেকে জালের দেখা পাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। তাঁর মতো তারকার এই অফ-ফর্ম রিয়ালের আক্রমণভাগকে দিশেহারা করে তুলেছে। রক্ষণের ফাঁক ভরাট করতে এমবাপ্পের দ্রুত ফর্মে ফেরা এখন সময়ের দাবি।
বিকল্প পরিকল্পনার অভাব - একসময় বেঞ্চে থাকা ফুটবলাররা মাঠে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতেন। কিন্তু বর্তমানে আরবেলোয়ার কাছে কোনো কার্যকরী 'প্ল্যান বি' নেই। ভিনিসিয়ুস বা মাস্তানতুয়োনোরা বদলি নেমেও কৌশলে কোনো চমক দেখাতে না পারায় রিয়ালকে মাঠ ছাড়তে হচ্ছে খালি হাতে।
নতুনদের ব্যর্থতা - গত গ্রীস্মে প্রায় সাড়ে ১৯ কোটি ডলার খরচ করে আরনল্ড বা মাস্তানতুয়েনাদের দলে আনা হলেও তারা এখনও নিজেদের প্রমাণ করতে পারেননি। বিশেষ করে বড় অঙ্কে আসা মাস্তানতুয়েনোর ছন্দহীনতা এবং আরনল্ডের ধারাবাহিকতার অভাব দলকে প্রবল ভোগাচ্ছে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের