নিজস্ব প্রতিনিধি , মাদ্রিদ - ইরানের ওপর ইজরায়েল , আমেরিকার যৌথ আক্রমণ ভয়াবহ যুদ্ধের আকার ধারণ করেছে। চারদিন ধরে চলছে এই যুদ্ধ। অলআউট অ্যাটাক শুরু করেছে ইরান। রিয়াধের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এমতাবস্থায় আশঙ্কাজনক পরিস্থিতিতে সৌদি আরব ছাড়লেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
বিদেশী নাগরিকরা তাদের নিরাপত্তার আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যাচ্ছেন। এরপরই পরিবারের সকলকে নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে উড়ে গেলেন পর্তুগিজ তারকা। সোমবার রাত ৮ টার সময় রোনাল্ডোর বিমানটি রওনা দেয়। স্পেনের স্থানীয় সময় রাত ১ টা নাগাদ পর্তুগিজ তারকার বিমানটি মাদ্রিদে অবতরণ করে।
রোনাল্ডোর জীবনযাত্রা বরাবর বিলাসবহুল। তাই তার নিরাপত্তা যে সর্বদা তুঙ্গে থাকবে সেটাই স্বাভাবিক। সেক্ষেত্রে তার পক্ষে আপদকালীন ব্যবস্থা করা মুখের কথাই বলা যায়। ঠিক তেমনভাবে ড্রোন হামলার পর সৌদি আরব ছেড়ে মাদ্রিদে যাওয়ার ব্যবস্থা করতে তেমন সময় লাগেনি ক্রিস্টিয়ানোর।
২০২৪ সালে, পর্তুগিজ আন্তর্জাতিক খেলোয়াড় তার বোম্বার্ডিয়ার গ্লোবাল এক্সপ্রেস ৬৫০০ জেট কিনে নেন। যার মূল্য ৬১ মিলিয়ন পাউন্ড। সেই জেটে চেপেই পরিবারের সঙ্গে মাদ্রিদ পৌঁছালেন তিনি। ২০১৫ সালে কেনা গালফস্ট্রিম জি২০০ বিক্রি করে দেন। যা তিনি ১৬ মিলিয়ন পাউন্ডের পরিবর্তে কিনেছিলেন।
বিমানটিতে ১৫ জন যাত্রী ধারণক্ষমতা রয়েছে। এতে টেবিল ও সোফা সহ একটি বসার জায়গা রয়েছে। একটি ডাবল বেড সহ ঘুমানোর জায়গাসহ পৃথক শাওয়ারের জায়গা রয়েছে। রোনালদোর জেটটি তার CR7 ব্র্যান্ডের লোগো দিয়ে কাস্টমাইজ করা হয়েছে। জর্জিনা প্রায়শই এটি ব্যবহার করে বিশ্বের প্রতিটি কোণে জমকালো অনুষ্ঠানে যোগ দেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের