নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভরাডুবি হয়েছে ভারতের। কিছুই করতে পারেননি সূর্যকুমার যাদবরা। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা দুই তারকা রোহিত শর্মা বিরাট কোহলি অবসরপ্রাপ্ত। দ্বিতীয় ম্যাচে হারের পর ভারতীয় ক্রিকেটে সেরা তারকার নাম ঘোষণা করলেন রাহুল দ্রাবিড়। ভারতের টি টোয়েন্টি ক্রিকেটে বদল আনার নেপথ্যে কোন তারকা জানিয়ে দিলেন প্রাক্তন কোচ।
রাহুল দ্রাবিড়ের মতে রোহিত শর্মার জেরেই ভারতের টি টোয়েন্টি ক্রিকেটে এই বিপ্লব এসেছে। রোহিতের আগ্রাসী মনোভাব সহ ব্যাটিংয়ের ধরণেই উন্নত হয়েছে গোটা দলের চিন্তা ভাবনা মানসিকতা। দ্রাবিড় বলেন, "ভারতের খেলার ধরণ বদলে দেওয়ার জন্য রোহিত অনেকাংশে দায়ী। দলকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যেতে সাহায্য করেছে। আরও আগ্রাসী এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে খেলেছে।"
দ্রাবিড় আরও বলেন , "আগে কী হয়েছিল তা নিয়ে কথা বলব না। তবে আমি কোচের দায়িত্বে আসার পর থেকে ওর সঙ্গে অনেক আলোচনা করেছি। ও তখন স্পষ্ট করে দিয়েছে যে, ঠিক কীভাবে খেলতে চায়। সেখানেই আরও আগ্রাসী ক্রিকেটের কথা বলে। শুরুতেই সেই চেষ্টা করতে থাকি আমরা। গোটা বিশ্বে সেভাবেই খেলাটা ছড়িয়ে পড়ে।"
সকলেই এখন আগ্রাসী খেলতে চাইছেন। দ্রাবিড় বলেছেন, "টি-টোয়েন্টি ক্রিকেটে খেলাটা ঠিক কেমন হয় সেটা ভারতকে দেখেই অনেক দেশ শিখেছে। টি-টোয়েন্টিতে আমাদের ব্যাটিংয়ের কোনও তুলনাই হয় না। বাকি দেশগুলো আমাদের খেলা দেখে ভাবে, ‘আমাদেরও ওদের মতো খেলতে হবে’। এখন গোটা বিশ্ব আমাদের অনুকরণ করার চেষ্টা করছে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের