নিজস্ব প্রতিনিধি , মুম্বই - খাতায় কলমে তিনি আর একদিনের ক্রিকেটের অধিনায়ক নন। শুধুই ব্যাটার। অস্ট্রেলিয়া সিরিজে একদিনের অধিনায়কত্ব থেকে সরিয়ে ফেলা হয়েছে রোহিত শর্মাকে। গুরুদায়িত্ব নিয়েছেন শুভমন গিল। রোহিতকে সরানোর পিছনে এবার উঠে এল নতুন তথ্য। পরিকল্পনা মাফিক নাকি ছেঁটে ফেলা হয়েছে তাকে। রোহিতের অধিনায়কত্ব আর চাইছেনা গম্ভীর আগরকর। এমনকি বলছে বোর্ডের একটি সূত্র।
বিসিসিআইয়ের এক সূত্রে বলেছে, "রোহিতের মতো ক্রিকেটার যদি অধিনায়ক থাকতেন, তা হলে উনি নিজের মতো করে দলের নেতৃত্ব দিতেন। নিজের দর্শন, নিজের পরিকল্পনা দিয়ে দলের বাকিদের নিয়ন্ত্রণ করতেন। কিন্তু এখন এক দিনের ক্রিকেট সবচেয়ে কম খেলা হয়। একটা ফরম্যাটে দলের ভাবনা এক রকম ও বাকি ফরম্যাটে অন্য রকম হলে দলের পরিবেশ খারাপ হতে পারত। সব ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক থাকলে ভাবনা চিন্তা আলাদা হবেই। তাই রোহিতকে সরানো হয়েছে।"
বোর্ডের ওই সূত্র আরও বলেছে , "গম্ভীর ও আগরকর একসঙ্গে রোহিতকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। রোহিত ও কোহলি দু’জনেরই বয়স হয়েছে। দু’বছর পর এক দিনের বিশ্বকাপের আগে যদি হঠাৎ ওরা ছন্দহীন হয়ে পড়েন তা হলে হিতে বিপরীত হয়ে। তাই আগে থেকে দলকে তৈরি রাখতে চাইছেন আগরকরেরা।" ওই সূত্র আরও যোগ করেছে , "কোচ হওয়ার পর প্রথম ছ’মাস গম্ভীর টেস্ট ও এক দিনের ম্যাচে খুব একটা নাক গলাতেন না। কিন্তু নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হারের পর পুরো দায়িত্ব উনি নিজের কাঁধে নিয়েছেন। এখন সব সিদ্ধান্ত গম্ভীরের।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের