নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অনবদ্য ছন্দে থেকেও এশিয়া কাপের দলে জায়গা পাননি। মন ভেঙেছে তার। সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন তার বাবাও। তবে ভেতরে ভেতরে অন্য ফন্দি আঁটছে বিসিসিআই। ওয়ান ডে ক্রিকেটে ভারতীয় দলের নতুন অধিনায়ক হতে পারেন শ্রেয়াস আইয়ার। এমনই ইঙ্গিত দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সূত্রের খবর , শ্রেয়স আইয়ারকে পরবর্তী ভারতীয় ওয়ান ডে অধিনায়কের দায়িত্ব দিতে চায় বিসিসিআই। একজন খেলোয়াড়ের কাঁধে তিন ফরম্যাটের অধিনায়কত্ব চাপিয়ে দিতে চাইছে না বোর্ড। সেই কারণে শুভমন গিল টেস্ট ও সম্ভবত ভবিষ্যতে টি টোয়েন্টির নেতৃত্ব সামলাবেন। অন্যদিকে ওডিআইয়ের দায়িত্বে আসতে পারেন পঞ্জাব কিংস তারকা। অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে থেকেই আইয়ারকে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। যদিও বিষয়টি নির্ভর করছে বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ওপর।
২০২৭ সালের একদিনের বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত শর্মা। তবে আসন্ন একদিনের বিশ্বকাপে তার খেলা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাই হয়ত বিকল্পের কথা আগেভাগেই ভেবে রাখছে বিসিসিআই। যদিও রোহিতের নেতৃত্বেই টি টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। ২০২৩ সালের অধরা স্বপ্ন পূরণ করতে চান ২০২৭-এ। এর আগেই নয়া ইঙ্গিত দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
২০২৩ সালে অসাধারণ ব্যাটিং করেছেন আইয়ার। ফের ২০২৫ সালে তাকে সুযোগ দেওয়া হলে দেশের সহ নির্বাচকদের মান রেখেছেন। ব্যাটে নেমেই দলকে ভরসা জুগিয়েছেন যে আমি আছি। শুধু যে যোগ্য ব্যাটার তাই নয় , আইপিএলে বহুবছর নেতৃত্ব করার অভিজ্ঞতা রয়েছে তার। অনেকেই ভেবেছিলেন শুভমন গিলকে অধিনায়ক করা হবে। তবে অভিজ্ঞ আইয়ারকেই বেছে নিতে চাইছে বিসিসিআই। যদিও বিসিসিআইয়ের তরফে কোনো সরকারি ঘোষণা করা হয়নি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের