নিজস্ব প্রতিনিধি , গোয়া - ভারতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ব্যাপারটা ভীষণই বিলাসবহুল। যদিও আগামী ডিসেম্বরে আসতে চলেছেন লিওনেল মেসি। তবে রোনাল্ডোর ভারতে আসা এখনই হল না। এখনও অপেক্ষা করতে হবে ভারতের সিআরসেভেন সমর্থকদের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে ভারতে এসেছে আল নাসের। এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে দলের সঙ্গে আসেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও এই বিষয়ে আগেই খানিক ইঙ্গিত দেওয়া হয়। তবুও আশায় ছিল সমর্থকরা। ঠিক কেন ভারতে রোনাল্ডোকে নিয়ে এল না আল নাসের , সেই বিষিয়ে ব্যাখ্যা করলেন আল নাসেরের কোচ জর্জ জেসুস।
নতুন চুক্তি অনুযায়ী অ্যাওয়ে ম্যাচে পর্তুগিজ তারকার ইচ্ছের বিরুদ্ধে তাকে খেলতে বাধ্য করা যাবে না। মঙ্গলবার জেসুস বলেছেন, ‘‘রোনাল্ডোর প্রচুর ভক্ত। সকলে ওর খেলা দেখতে চায়। সকলে ওকে ভালবাসে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সৌদি আরবের বাইরের ম্যাচগুলিতে আমরা ওকে বিশ্রাম দেব। পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। রোনাল্ডোকে তো সকলেই দেখতে চায়। সামনে থেকে দেখতে চায়। তবু আমরা ওকে রিয়াধে বিশ্রামে রাখার কথা ভেবেছি। ঘরের মাঠের ম্যাচগুলোয় রোনাল্ডোকে আমরা তরতাজা অবস্থায় পেতে চাই।’’
উল্লেখ্য , আগামী ২২ শে অক্টোবর গোয়ায় ভারতের ক্লাবের মুখোমুখি হবে সৌদি প্রো লিগের আল নাসের। রোনাল্ডোকে ছাড়াই খেলবে তারা। রোনাল্ডো ও ক্লাব কতৃপক্ষের মিলিত সিদ্ধান্তেই ভারতে আসছে না পর্তুগিজ তারকা। রোনাল্ডো না এলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে সোমবার রাতে গোয়ায় এসেছেন সাদিয়ো মানে, জোয়াও ফেলিক্স, ইনিগো মার্টিনেজ, কিংসলে কোম্যানের মতো ফুটবলারেরা।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা