নিউজ ডেস্ক - বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পারফরম্যান্স ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। ডিআর কঙ্গোর বিরুদ্ধে প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি পর্তুগাল অধিনায়ককে। ম্যাচের পর থেকেই তাঁর ফর্ম ও দলে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সমালোচকরা। এই আবহে ফের আলোচনায় উঠে এসেছে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির একটি পুরনো মন্তব্য।
বুধবার কঙ্গোর বিরুদ্ধে ম্যাচে পুরো সময় মাঠে থাকলেও প্রভাব ফেলতে পারেননি রোনাল্ডো। গোলের সুযোগ তৈরি করা তো দূরের কথা, প্রতিপক্ষের রক্ষণ ভাঙতেও তাঁকে কার্যত অসহায় দেখিয়েছে। পরিসংখ্যান বলছে, গোটা ম্যাচে মাত্র ২৫ বার বল স্পর্শ করেছেন তিনি। ২১টি পাস খেললেও গোলমুখে একটি শটও রাখতে পারেননি। ফলে ম্যাচের পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে। অনেকের মতে, পর্তুগাল যেন একজন কম নিয়ে খেলছিল। আবার কেউ কেউ দাবি করছেন, আগামী ম্যাচে রোনাল্ডোকে ছাড়াই পরিকল্পনা করা উচিত দলের।
তবে এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিরাট কোহলির একটি পুরনো বক্তব্য। প্রায় তিন বছর আগে রোনাল্ডোকে নিয়ে কথা বলতে গিয়ে কোহলি বলেছিলেন, 'অনেকেই প্রতি মুহূর্তে রোনাল্ডোর সমালোচনা করার সুযোগ খোঁজেন। তাঁরা বারবার বলেন, রোনাল্ডোর সময় শেষ। কিন্তু সুযোগ পেলেই তিনি নিজের জবাব মাঠেই দেন'। দীর্ঘদিন ধরেই রোনাল্ডোর বড় ভক্ত হিসেবে পরিচিত কোহলি। তাঁর বিশ্বাস, এই মানের ফুটবলারকে কখনও সহজে শেষ বলে দেওয়া যায় না।
তবে বর্তমান পরিস্থিতি যে রোনাল্ডোর জন্য সহজ নয়, তা স্পষ্ট। বয়স এখন ৪১ পেরিয়েছে। আগের মতো গতি কিংবা শারীরিক সক্ষমতা আর নেই বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। তবুও অতীতে বহুবার সমালোচনার জবাব মাঠে দিয়েছেন তিনি। সেই কারণেই অনেকের মতে, এখনও তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো তাড়াহুড়ো হবে।
উল্লেখ্য, বিশ্বকাপে এটি রোনাল্ডোর ষষ্ঠ অংশগ্রহণ। তাঁর অভিজ্ঞতা ও সাফল্যের তালিকা এখনও ঈর্ষণীয়। ফলে একটি ম্যাচের ভিত্তিতে তাঁকে বাতিল করে দেওয়ার পক্ষে নন অনেক ফুটবল বিশ্লেষক। এখন দেখার, সমালোচনার এই চাপ সামলে পরের ম্যাচে কতটা কার্যকর ভূমিকা নিতে পারেন পর্তুগিজ মহাতারকা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের