নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সাড়ে তিন বছর পর অবশেষে বিচার পেল পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলা। বুধবার ব্যারাকপুর আদালত এই নৃশংস হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে। আদালতের রায়ে স্বস্তি ফিরেছে নিহত কাউন্সিলরের পরিবারে।
ব্যারাকপুর আদালতের নির্দেশ অনুযায়ী, অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত ওরফে বাপি এবং জিয়ারুল মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পাশাপাশি প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। সোমবারই আদালত অভিযুক্তদের খুন, খুনের চক্রান্ত সহ অস্ত্র আইনে দোষী করে। তারই পরিপ্রেক্ষিতে বুধবার সাজা ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত স্বস্তি প্রকাশ করেন। তিনি বলেন, ' মহামান্য আদালতের রায়কে সম্মান জানাই। আমার স্বামীর মৃত্যুর বদলে ফাঁসি চেয়েছিলাম কিন্তু আদালত যা রায় দিয়েছে তাতে আমি খুশি।'

বর্তমান স্থানীয় তৃণমূল কাউন্সিলর জানান, ' মহামান্য আদালত যে রায় দিয়েছে তাতে আমরা খুশি। অন্তত পরিবারটা বিচার পেয়েছে। অনেকদিন ধরে পরিবারটা লড়ে যাচ্ছে। ভবিষ্যতে যেন এইভাবে আর কাউকে মরতে না হয় সেটাই চাইবো। এখন অপরাধীরা বলছে তাদের ফাঁসানো হয়েছে আমরা চাই তারা সব সত্যিটা বলুক কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সামনে আসা দরকার।'
প্রসঙ্গত , ২০২২ সালের ১৩ মার্চ সন্ধ্যায় আগরপাড়া স্টেশন রোডে এই চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে। পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত স্কুটিতে করে পোষ্য প্রাণীর ওষুধ আনতে বেরিয়েছিলেন। সেই সময় প্রকাশ্যে, পিছন দিক থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে তাকে খুন করা হয়। হাড়হিম করা সেই দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়, যা রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত অমিত পণ্ডিত ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের