নিজস্ব প্রতিনিধি , দিল্লি - অবশেষে স্বপ্ন সত্যিই হল। সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতল ইস্টবেঙ্গল। নেপাল এপিএফ ক্লাব কে ৩-০ গোলে হারিয়ে খেতাব নিশ্চিত করল মহিলা মশাল ব্রিগেড। ফাইনালে জোড়া গোল করলেন ফাজিলা। ভারতের প্রথম ক্লাব হিসাবে পুরুষ ও মহিলা-দুই বিভাগেই আন্তর্জাতিক ট্রফি জয়ের নজির গড়ল ইস্টবেঙ্গল।
২১ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করেন উগান্ডার স্ট্রাইকার ফাজিলা। এরপর আর ফিরে তাকাননি তারা। ৩৫ মিনিটে ডান প্রান্ত থেকে আসা ক্রস থেকে মাথা ছুঁইয়ে অনন্য গোল করেন শিল্কি দেবী। ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই দূরপাল্লার শটে গোল করেন ফাজিলা।৫৬ মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ফাজিলা। এরপর আক্রমণ সানাতে থাকলেও ইস্টবেঙ্গলের ডিফেন্স সজাগ ছিল। কোনোভাবেই তারা জালে বল জড়াতে দেননি। প্রতিযোগিতায় সর্বাধিক ৯ গোল করে সোনার বুট জিতলেন ফাজিলা।
উল্লেখ্য , বুধবার লিগ পর্বের ম্যাচে নেপালের এপিএফ ক্লাবের বিরুদ্ধে নেমেছিল লাল-হলুদ। ম্যাচটি ড্র হয় ঠিকই তবে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা মেপে নিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। প্রথম ম্যাচে ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে ৪-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। এরপর পাকিস্তানের করাচি সিটির বিরুদ্ধে ২-০ গোলে জেতে লাল-হলুদ। রবিবার বাংলাদেশের নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে ৭-০ গোলে হারায় তারা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের