নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আড়াই দিনে ভারতের মাটিতে তাদেরকে গুটিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের জালেই ভারতকে ফাঁসিয়েছে। ভারতীয় বোলাররা যা করেছে তার থেকেও ভাল কাজ করেছেন বাভুমারা। দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে ভারতকে শেষ করে দিয়েছেন হারমাররা। এরপরই মহম্মদ শামির হয়ে বোলিং করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
সৌরভের মতে ভারতের বর্তমান টেস্ট দলে অবশ্যই মহম্মদ শামির জায়গা পাওয়া উচিত। এর আগেও শামিকে নিয়ে কথা বলেছেন সৌরভ। তিনি বলেন , "আমি গম্ভীরকে সমীহ করি। ২০১১ বিশ্বকাপ ও টি২০ বিশ্বকাপে ও খুব ভাল খেলেছে। এখন ও দলের কোচ। দেশের মাটিতে ভাল পিচে ওর খেলা উচিত। বুমরা, সিরাজ ও শামির উপর ওর ভরসা রাখা উচিত। আমার মতে, এই টেস্ট দলে শামির জায়গা পাওয়া উচিত। শামি ও স্পিনারেরা গম্ভীরকে টেস্ট জেতাবে।"
এরপর দাদা আরও বলেন , "আশা করি গম্ভীর এ বার বাকিদের কথা শুনবে। ম্যাচের আগে পিচ নিয়ে ভাবাই উচিত। কারণ ব্যাটারেরা যদি ৩৫০-৪০০ রান তুলতে না পারে, তাহলে কোনও দিন টেস্ট জিততে পারবে না। মনে রাখতে হবে, এই কারণেই ওরা ইংল্যান্ডে জিতেছিল। কারণ ব্যাটারেরা স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে পেরেছিল। অবশ্যই ভারতের উচিত ভাল পিচে খেলা। গম্ভীরের উচিত নিজের দলের উপর ভরসা রাখা। তিন দিনে নয়, পাঁচ দিনে টেস্ট জিততে হবে।"
উল্লেখ্য , চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতীয় দলে সুযোগ পাননি। আইপিএলে ধারাবাহিকভাবে খারাপ বোলিং করেছেন। তার ফিটনেসের কথা উঠে আসায় রঞ্জি খেলে সকলের মুখে ঝামা ঘষে দিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন তিনি যেকোনো মুহূর্তে ভারতীয় দলে ঢোকার জন্য তৈরি। সেই শামির পাশে দাঁড়ালেন সৌরভ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের