নিজস্ব প্রতিনিধি , লাহোর - ভারত পাকিস্তান দুই জায়গায় থাকলেও। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। এশিয়া কাপের মঞ্চ থেকেই যেন ভারত পাকিস্তানের মন কষাকষি জোরালো হয়েছে। এবার দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান ম্যাচে বিরাট ভুল করে ফেললেন প্রাক্তন প্রোটিয়া পেসার শন পোলক। ভারতীয় অধিনায়কের সঙ্গে পাকিস্তান অধিনায়ককে গুলিয়ে ফেললেন তিনি। তার এই বিরাট ভুলে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু করে চর্চা।
রবিবার পাকিস্তানের প্রথম ইনিংসে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ ও ইমাম উল হকের মধ্যে দ্বিতীয় উইকেটে ১৬১ রানের জুটি হয়। সেই সময় যখনই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা আউটের আবেদন করছিলেন, তখনই পাকিস্তানের সমর্থকেরা চিৎকার করছিলেন। এই দৃশ্য দেখে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক শন পোলকের মনে হয়, বাবর আজ়মকে ব্যাট করতে দেখতে চান সমর্থকেরা। তাই তারা চিৎকার করছেন। এরপরই পোলক বলেন , "আমি ভাবতেও পারছি না ওরা চাইছে ভারত অধিনায়ক শান মাসুদ আউট হয়ে যাক। শুধুমাত্র বাবরকে ব্যাট করতে দেখার জন্য এটা করছে।"
শন পোলকের মত অভিজ্ঞ একজন ক্রিকেটারের থেকে এহেন ভুল আশা করতে পারেননি কেউই। তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভীষণই ভাইরাল হয়ে পরে। এরপরই তাকে কটাক্ষ করেছেন অনেকে। কেউ বলেছেন , ভারত পাকিস্তানের মধ্যে এখন দ্বিপাক্ষিক সিরিজ হয় না। তাই এই ভুল মেনে নেওয়া যায় না। অনেকে আবার বলেছেন , এটা ইচ্ছাকৃত করেছেন তিনি। আবার একজনের দাবি , এশিয়া কাপের রেশ কাটেনি পোলকের।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের