নিজস্ব প্রতিনিধি , সাংহাই - সাংহাই ওপেনের সেমি ফাইনাল থেকে বিদায় নিলেন নোভাক জোকোভিচ ও দানিল মেদভেদেভ। তীরে এসে তরী ডুবল। বিশ্বের ২০৪ নম্বরের। কাছে পরাস্ত হলেন জোকার। ফাইনালে মুখোমুখি হতে চলেছেন দুই ভাই। অর্থাৎ , খেতাব আসছে পরিবারেই। একসঙ্গে দুই অন্যতম সেরা তারকাকে ঘরের রাস্তা দেখালেন ভ্যালেন্টিন ভাশেরট ও রিন্ডারনেশ।
সাংহাইয়ে প্রবল গরম সহ পিঠের চোটে কাবু হয়ে যান জোকার। দুবার মাঠে ফিজিও ডাকেন। তবে লড়াই চালিয়েছেন। জোকোভিচের মত খেলোয়াড়ের থেকে লড়াইহীন হার একেবারেই অপ্রত্যাশিত। তাই লড়াই করেছেন ঠিকই তবে শেষমেষ ফাইনালে উঠতে ব্যর্থ। প্রথম গেমেই ভাশেরটকে ব্রেক করেন জোকোভিচ। তার পরের গেমেই জোকোভিচকে ব্রেক করেন ভাশেরট। ৬-৩ , ৬-৪ গেমে হেরেছেন সার্বিয়ান তারকা।
জয়ের পর দ্বিতীয় সেমিফাইনালে রিন্ডারনেশের খেলা গ্যালারিতে বসে দেখেন ভাশেরট। তাঁর খুড়তুতো ভাই জিততেই লাফিয়ে কোর্টে নেমে এসে তাঁকে জড়িয়ে ধরেন। রিন্ডারনেশ বাজিমাত করেছেন ৪-৬, ৬-২, ৬-৪ গেমে। ফাইনালে মুখোমুখি তারা। খেলার কিছুক্ষণ সম্পর্কের কথা ভুলেই খেতাব জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন তারা।
ফেডেরার , নাদালকে, জোকোভিচ তিনজনের বিরুদ্ধেই খেলার ইচ্ছে ছিল ভাশেরটের।একটি ইচ্ছেপূরণ হয়েছে শুধু তাই নয় , জিতেছেন তিনি। ম্যাচ শেষে তিনি বলেছেন , " ফেদেরার , নাদালকে খেলা হয়নি। কারণ তখন আমার র্যাঙ্কিং অনেক নীচে ছিল। উপরে উঠে আসতে আসতে ওরা অবসর নিয়ে ফেলে। তবে জোকোভিচের বিরুদ্ধে খেলা অবিস্মরণীয় অভিজ্ঞতা। কী ভাবে জিতলাম সেটাই বুঝতে পারছি না।"
হারের পর জোকোভিচ যদিও বিপক্ষের প্রশংসায় মজলেন। তিনি বলেছেন , "আজ ওকে নিয়েই কথা হোক। ফাইনালের জন্য ওকে অনেক শুভেচ্ছা। যোগ্য খেলোয়াড়ই জিতেছে। যোগ্যতা অর্জন পর্ব থেকে যেভাবে উঠে এসেছে সেটা দারুণ একটা গল্প। আমি নেটে ওকে বললাম, দারুণ একটা প্রতিযোগিতা গেল তোমার। অবিশ্বাস্য খেলেছে ও।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের