নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - যাতায়াতের একমাত্র সাঁকোকে টেন্ডারে দিয়ে বেআইনিভাবে টাকা আদায়ের অভিযোগ উঠল তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোনায়। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভোটের আগে বিষয়টিকে হাতিয়ার করেছে বিরোধীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনোহরপুর-১ ব্লকে অবস্থিত শিলাবতী নদী এই অঞ্চলকে কার্যত দু'ভাগে ভাগ করেছে। নদীর ওপর গাংচা ঘাট, রাসবিহারী ঘাট-এই দুই স্থানে রয়েছে কাঠের সাঁকো। প্রতিদিন স্কুল পড়ুয়া থেকে শুরু করে কৃষক, শ্রমিক সব মিলিয়ে কয়েকশো মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি সাঁকোগুলি রক্ষণাবেক্ষণের নামে টেন্ডার ডেকে ব্যক্তি মালিকানার হাতে তুলে দিয়েছে গ্রাম পঞ্চায়েত। এর জেরে প্রতিবার পারাপারের জন্য মাথাপিছু ৫ টাকা করে দিতে হচ্ছে সাধারণ মানুষকে। গাঁটের কড়ি খরচ করে যাতায়াত করতে বাধ্য হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা।
স্থানীয় বাসিন্দা তপন পাল জানান, 'আমি মেশিন টলিতে প্রতিদিন ৮-১০ বস্তা ধান নিতে সারা বছরই যাতায়াত করি। যতবার পার হই, ততবার টাকা চাইছে। আমরা সাধারণ মানুষ, দিনে ৬০-৭০ টাকা দেওয়া সম্ভব নয়। তাছাড়াও ভোট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি তারপরও টাকা কেন দেব? আমাদের একটাই দাবি-বিনা পয়সায় যেন সবাই যাতায়াত করতে পারে'।
CPIM-এর এক কর্মী জানান, 'তৃণমূল যেখানে ক্ষমতায় থাকবে, সেখানেই দুর্নীতি হবে। জনগণের ট্যাক্সের টাকায় তৈরি সাঁকো দিয়ে পারাপার করতে তাঁদের কাছেই টাকা চাওয়া হচ্ছে। গোটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই সরকারকে ক্ষমতা থেকে সরাব। নাহলে আরও ক্ষতি হতেই থাকবে'।
অন্যদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান রাম কোটাল বলেন, 'সারাবছর সাঁকোটি ব্যবহার করা হচ্ছে। রক্ষণাবেক্ষণের খরচ চালানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে এলাকার মানুষই পরিষেবা পাবেন। সরকার পক্ষ থেকে অর্থ পেলে টাকা নেওয়া বন্ধ করে দেওয়া হবে। বিরোধীদের কাজই হল কটাক্ষ করা, সেদিকে কান দেওয়া উচিত নয়'।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের