নিজস্ব প্রতিনিধি , নদীয়া - তৃণমূল নেত্রী তথা টলি অভিনেত্রী সায়নী ঘোষের হাতে শান্তিপুর পুষ্পমেলার শুভ উদ্বোধন। চলতি বছর ২৫ তম বর্ষে পদার্পণ করল শান্তিপুর পুরসভা পরিচালিত পুষ্পমেলা। শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাঝেই শুভ উদ্বোধন হল মেলার।

প্রত্যেক বছর চারদিন এই মেলা উপভোগ করার সুযোগ পান সকলে। এবার মেলার জনপ্রিয়তার কথা ভেবে এই বছর মেলা আরও ১ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতেই এই মেলার উদ্বোধন করলেন সায়নী ঘোষ। এই মেলায় শান্তিপুরের বিভিন্ন বাড়ির গাছগুলি প্রদর্শন করানো হয়। সারাবছর সযত্নে গাছগুলি বড় করে তুলে সেই গাছগুলি মেলায় নিয়ে আশা হয়। শুধু ফুল বা ফলের গাছ নয় ক্যাকটাসও প্রদর্শিত হয় এই মেলায়।

মেলার উদ্বোধনের পর সায়নী ঘোষ জানিয়েছেন , " প্রথমবার এই মেলায় এসে ভীষণই ভাল লাগছে। এখানে না আসলে এই মেলার আসল ঐতিহ্য বুঝতে পারতাম না। আমার মনে হয় জেলা জেলা থেকে লোকজন এসে এই মেলা উপভোগ করুক। কলকাতা থেকে অবশ্যই সবাইকে আসতে বলব।"
তৃণমূল নেত্রী আরও জানিয়েছেন , "আমাদের মুখ্যমন্ত্রীর কাছে শান্তিপুর ভীষণই কাছের। উনি এমনকি প্রত্যেকটি জেলাকেই ভীষণ ভালোবাসে। শান্তিপুরের মানুষজন ভীষণই ভাল। এখান থেকে ভীষণই ভালোবাসা পাই আমরা। মুখ্যমন্ত্রী আগামীদিনে শান্তিপুরে উন্নয়ন মূলক কাজকর্ম করবে। আমিও সকলের পাশে আছি। সবসময় থাকব।"
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের