নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাতের অন্ধকারে পরিকল্পিত হামলা। প্রথমে ফলন্ত আমগাছ কেটে দেওয়া, আর সেই খবর সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়াতেই প্রতিশোধের আগুন। নদীয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চাপাতলা মনসাতলা এলাকায় দফায় দফায় কেটে ফেলা হল একাধিক ফলন্ত আমগাছ। অভিযুক্ত দুষ্কৃতীদের দাপটে আতঙ্কে ভুগছে ক্ষতিগ্রস্ত পরিবার, উঠছে প্রশাসনিক নিরাপত্তার প্রশ্ন।

স্থানীয় সূত্রের খবর , বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পালপাড়ার বাসিন্দা প্রসিত পালের মনসাতলা এলাকায় একটি আমবাগান রয়েছে। পাঁচ বছর আগে লাগানো আমগাছগুলিতে ফলন আসতে শুরু করলেও কয়েকদিন আগে রাতে দুষ্কৃতীরা বেশ কিছু বড় গাছ কেটে দেয়। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ পেতেই ক্ষুব্ধ হয়ে ওঠে দুষ্কৃতীরা বলে অভিযোগ। সেই আক্রোশেই গতরাতে বাগানের বাকি থাকা সমস্ত চারাগাছও কুঠার দিয়ে কেটে নষ্ট করা হয়। বর্তমানে বাগানে একটিও গাছ অবশিষ্ট নেই। ক্ষতিগ্রস্ত পরিবারের সন্দেহ, স্থানীয় একটি দুর্গোৎসব কমিটির কয়েকজন সদস্য এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। চাঁদা না দেওয়ার জেরেই এই হামলা বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় এক কৃষক সুদেব পাল জানান, "সকালে এসে দেখি আম গাছ গুলো কেটে মাঠ পরিষ্কার করে দিয়েছে। এর বিচার চাই কারণ, এরপর মানুষ ক্ষতি করবে কিনা তার কোনো ভরসা নেই। বাইরের লোক আসেনি, তাহলে এখানকার লোকই করেছে ক্ষতিটা। আমার সন্দেহ দুর্গাপূজা কমিটির লোকেরা করেছে। কারণ এর আগে আমাকে এরা এখান থেকে তুলে দেওয়ার হুমকিও দিয়েছিলো। আমি প্রশাসনের কাছে অনুরোধ করে বলছি প্রশাসন যেন এর ব্যবস্থা দ্রুত ভাবে করে দেওয়ার চেষ্টা করে।"
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা