নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - দুর্গাপুজোকে ঘিরে জেলার নিরাপত্তা আর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জোরদার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। বাঙালির সবচেয়ে বড় উৎসবকে ঘিরে ভিড় সামলানো থেকে শুরু করে অগ্নিনির্বাপণ , আলোকসজ্জা , বিদ্যুৎ সংযোগ সব কিছুতে রাখতে হবে বিশেষ নজর। সেই উদ্দেশ্যেই ঝাড়গ্রাম থানার উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো পুজো কমিটিকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক।

পুলিশ সূত্রের খবর , শান্তিপূর্ণভাবে যাতে পুজো পালন করা যায় সেই নিয়েই বৃহস্পতিবার ৮৫টি কমিটিকে নিয়ে আয়োজিত হয় এক বৈঠকের। পুজো কমিটিগুলিকে পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষভাবে বলা হয় বিদ্যুৎ সংযোগ , দমকল সহ অন্যান্য সরকারি দফতর থেকে আগেই অনুমোদন নিতে হবে। পাশাপাশি পুজো মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ , নিরাপত্তা ব্যবস্থা , আলোর সংযোগ আর অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়।

বৃহস্পতিবার বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও সামীম বিশ্বাস , ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার , মানিকপাড়া ফাঁড়ির পুলিশ ইনচার্জ নিশীথ আদক, ঝাড়গ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। প্রশাসনের পক্ষ থেকে করা নির্দেশ , দুর্গোৎসব বাংলার অন্যতম প্রধান উৎসব। তাই আইন শৃঙ্খলা রক্ষা ও পুজোর আনন্দ অক্ষুণ্ণ রাখতে সকলের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

পুলিশ কমিটির এক সদস্য জানান,"আজকে আমরা ঝাড়গ্রাম থানার আন্ডারে যতগুলো পুজো কমিটি আছে তাদের নিয়ে একটা বৈঠকের আয়োজন করেছিলাম। যাতে দুর্গাপুজো মানুষেরা শান্তিতে কাটাতে পারে। আমরা সব সময় মানুষের পাশে আছি। যখন আমাদের যেখানে দরকার ঠিক সেই মুহূর্তেই আমরা মানুষের পাশে এসে দাঁড়াবো। আর চেষ্টা করবো করা নজরদারি চালিয়ে যেতে।"
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের