নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ২৪ কোটি ৭৫ লক্ষের মত বিপুল অঙ্ক পেয়েও কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিছুই করতে পারেননি। একের পর এক ম্যাচে ব্যর্থতা। গত সিজনে শুধুই ট্রোলের শিকার হতে হয়েছে। প্রত্যাশামতই তাকে এবার রিটেইন করেনি কলকাতা নাইট রাইডার্স। শেষমুহুর্তে তাকে ১৪ কোটির বিনিময়ে দলে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে তিনি নাকি প্রথম একাদশে সুযোগ পাবেন না। ভেঙ্কটেশকে নিয়ে এমনই ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন ভারতীয় স্পিনার অনিল কুম্বলে।
সম্প্রতি এক সম্প্রচারকারী চ্যানেলে কুম্বলে বলেন , "শুরুর দিকে বেঙ্কটেশকে ওরা দলেই রাখবে না। কারণ জয়ী দলের কাউকে নিয়ে সন্দেহ রাখা উচিত নয়। হয়তো এই কারণেই আরসিবি রবি বিশ্নোইকে নেওয়ার জন্য ঝাঁপায়নি। ওরা চাইছিল সুযশ শর্মা যাতে নিরাপদ বোধ করতে পারে। আরসিবি ভেবেছিল ওরা হয়তো বেঙ্কটেশকে নিতে পারবে। শেষ পর্যন্ত পেরেছে।"
কুম্বলে বেঙ্গালুরুর মূল দল নিয়ে ভীষণই খুশি। তিনি আরও বলেন , "তারা মূল দলকে একই রেখে ভাল করেছে। তাদের খেলোয়াড়দের সমর্থন দিয়েছে। কিছু ভুল হলে তাদের কাছে কেবল কয়েকটি ব্যাকআপ রয়েছে। জ্যাকব ডাফি জশ হ্যাজেলউডের ব্যাকআপ হিসেবে থাকবেন। জর্ডন কক্স ফিল সল্টের মতোই একজনের বিকল্প হিসেবে থাকবেন। মঙ্গেশ যাদব যশ দয়ালের ব্যাকআপ হিসেবে আসবেন। তিনি একজন বাঁহাতি পেসার যার প্রচুর সম্ভাবনা রয়েছে, যদিও তিনি খুব বেশি ক্রিকেট খেলেননি।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের