নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের থেকে চরম সুখের আর কিছু হয়না। সেই স্বাদ ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে পেয়েছেন রোহিত শর্মা। তবে স্বপ্নভঙ্গ হয়েছিল ২০২৩ সালে। নিজেদের ঘরের মাঠে দুরমুশ করে দিয়েছিল অস্ট্রেলিয়া। গোটা টুর্নামেন্টে দাপট দেখিয়েও ট্রফি হাতছাড়া হয় ভারতের। গোটা ভারতবাসীর হৃদয় স্তব্ধ হয়ে যায়। এরপরেই রোহিত ভেবে নিয়েছিলেন সব শেষ। আর হয়তো খেলায় ফিরবেন না।
সম্প্রতি এক অনুষ্ঠানে বিশ্বকাপ হারের পরের অভিজ্ঞতা ফাঁস করলেন রোহিত শর্মা। রোহিত বলেন, "ওই ম্যাচের পর ভীষণভাবে হতাশা গ্রাস করেছিল। বিশ্বাসই করতে পারছিলাম না। ব্যক্তিগত ভাবে আমার কাছে খুব কঠিন সময় ছিল। প্রতিযোগিতার দু’-তিন মাস আগে থেকে নয়, ২০২২ সালে অধিনায়ক হওয়ার পর থেকেই বিশ্বকাপকে পাখির চোখ করেছিলাম। আমার একমাত্র লক্ষ্য ছিল বিশ্বকাপ জেতা। সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ৫০ ওভারের। সেটা না হওয়ায় বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। শরীরে আর কোনও শক্তি বেঁচে ছিল না। দু’মাস লেগেছিল ধাক্কা থেকে ফিরে আসতে।"
রোহিত আরও বলেন , "জানতাম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে। সব মনোযোগ ওখানেই দিতে হবে। এখন বলতে সহজ লাগছে। তখন বিষয়টা খুবই কঠিন ছিল। একটা সময় মনে হয়েছিল আর খেলে কি হবে। নিজের সর্বস্ব নিংড়ে দিয়েছি। কিছুই বেঁচে নেই। অনেকটা সময়, শক্তি ও চিন্তাভাবনার পর ফিরতে পেরেছি। নিজেকে মনে করিয়েছি, যা ভালবাসি সেটা হাতের সামনেই রয়েছে। এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। কোনও কাজে অনেক সময় বিনিয়োগ করার পরেও ফলাফল না পেলে খুব হতাশ লাগে। আমার সঙ্গেও সেটাই হয়েছিল।"
উল্লেখ্য, ২০২৪ সালে প্রথমবার অধিনায়ক হিসেবে আইসিসি ট্রফির স্বাদ পান রোহিত। সেটা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ। জিতেই নিজের আবেগ ধরে রাখতে পারেননি। মাটিতে গড়াগড়ি দিয়ে সেই জয় উদযাপন করেন। এরপর ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। তারও নেপথ্যে ছিল , রোহিত শর্মার অধিনায়কত্ব।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের