নিজস্ব প্রতিনিধি , লাহোর - ফের নিজের দেশের ক্রিকেটারকেই নিশানা করলেন প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার শাহিদ আফ্রিদির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলেছিলেন। পাঠানের মতে, আফ্রিদির এই স্বভাবের জনই বারংবার সিরিজ চলাকালীন তাদের মধ্যে বিবাদ হত। এবার পাঠানের পাশে দাঁড়ালেন কানেরিয়া। তার বক্তব্য, সত্যিই আফ্রিদি ধর্ম ও পরিবার নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেন।
২০০৬ সালে পাকিস্তান সফরে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে সম্প্রতি মুখ খোলেন ইরফান। তিনি বলেছেন, "আমরা করাচি থেকে লাহোর যাচ্ছিলাম। দুই দল একসঙ্গেই ছিল। আফ্রিদি আমার চুলে হাত দিয়ে বলল ‘বাচ্চা ছেলে, কেমন আছ?’ নিজেই বাচ্চাদের মতো ব্যবহার করছিল। হঠাৎ আমার পাশে বসে খারাপ ভাষায় কথা বলতে শুরু করল। তবে আমি কিছুই বলিনি।"
পাঠান আরও বলেছেন, "আব্দুল রজ্জাককে জিজ্ঞাসা করেছিলাম, কিসের কিসের মাংস এখানে পাওয়া যায়। ও বলেছিল, অনেকরকম। পাল্টা প্রশ্নে আমি জিজ্ঞাসা করেছিলাম, কুকুরের মাংস পাওয়া যায়? রজ্জাক অবাক হয়ে বলল এরম বলার কি মানে? আমি বললাম আফ্রিদি নিশ্চয় ওই মাংস খেয়েছে। তাই ভৌ ভৌ করছে। সেটা শুনে ও পুরো চুপ করে গিয়েছিল।”
কানেরিয়া বলেছেন, "ইরফান ভাই, একদম ঠিক বলেছ। আফ্রিদি সবসময় ব্যক্তিগত আক্রমণ করে। কখনও কারও পরিবার নিয়ে। আবার কখনও কারও ধর্ম নিয়ে। কোনদিনই ভদ্রতা বলে কিছু ওর মধ্যে আমি দেখিনি।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের